1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ঢাকা সাভারে ভুয়া সেনাবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারকসহ আটক-২ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

ঢাকা সাভারে ভুয়া সেনাবাহিনীর অফিসার পরিচয়ে প্রতারকসহ আটক-২

রাজ রোস্তম আলী 
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
সাভারে এসে রাজধানীর সেন্ট থমাস ক্যাথিড্রালের মডারেটর রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার পক্ষে প্রক্সি দিতে দলবল নিয়ে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে সাধারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে চার্জ অফ বাংলাদেশ সাভার শাখায় পৌর এলাকার আনন্দপুর ধ্যান ও সম্মেলন কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ সময় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর অফিসার পরিচয় দেওয়া প্রতারকসহ ২ জনকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। ঘটনাস্থলে প্রতারকের কাছ থেকে প্রতারণা কাজে ব্যবহৃত সেনাবাহিনীর একটি পোশাক জব্দ করা হয়। আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার হাতিয়া থানার জগদীশ রায়ের ছেলে রিপন রায় (৩০) ও রাজধানীর শেরেবাংলা নগর থানার জামান গলি এলাকার কর্নে নিয়াসের ছেলে শুভজিৎ মন্ডল (৩১)। এদের মধ্যে প্রতারক রিপন রায় সনাতন ধর্মাবলম্বী। সে রাজধানীর মিরপুর-১০ এর ৭ নং রোডের ৩৭ নং বাসায় ভাড়া থেকে বিভিন্ন পরিচয়ে প্রতারণা করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সাভার পৌরসভার আনন্দপুর এলাকার বাসিন্দা মাইকেল হালদারের ছেলে জর্জ মানস হালদার আটক প্রতারকদ্বয়ের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক দুই ব্যক্তিকে মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তারা দুইজনেই রাজধানীর বাসিন্দা।মামলার বাদী জর্জ মানস হালদার জানান, রাজধানীর সেন্ট থমাস ক্যাথিড্রালের মডারেটর রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। শুক্রবার সকালে চার্জ অফ বাংলাদেশ সাভার শাখায় আনন্দপুর ধ্যান ও সম্মেলন কেন্দ্রে পূর্ব নির্ধারিত একটি আলোচনা সভার আয়োজন ছিল। এতে অভিযুক্ত দু’জনের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু তারা না এসে সনাতন ধর্মাবলম্বী রিপন রায় ও খ্রিস্ট ধর্মের শুভজিৎ মন্ডলের নেতৃত্বে ২০/২৫ জন এসে রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার পক্ষ নিয়ে সাধারণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভয়ভীতি ও হুমকি দিতে থাকেন। এতে শান্তিপূর্ণ আলোচনা সভা পন্ড হয়ে যায়। রিপন রায় নিজেকে সেনাবাহিনীর অফিসার পরিচয় দিলে তার কথায় সন্দেহ হয়, সাথে সাথেই আমরা তাকে চ্যালেঞ্জ করে বসি। পরে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দিলে তারা তাদের দুজনকে আটক করে। পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা বাকিরা মোটর সাইকেলে করে পালিয়ে যায়। অভিযোগের বিষয়ে জানতে রাজধানীর সেন্ট থমাস ক্যাথিড্রালের মডারেটর রাইট রেভা: বিশপ সুনীল মানখিল ও সিডর সম্পাদক রেভা: প্রভুদান হীরার সাথে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি। এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা জানান, জর্জ মানস হালদারের দায়ের করা মামলায় প্রতারক রিপন রায় ও তার সহযোগী শুভজিৎ মন্ডলকে আসামি করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়। অভিযুক্তদের ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট