বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

চট্টগ্রামে “বাংলাদেশের খবর”-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মেয়র ডা. শাহাদাত হোসেন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪




“বাংলাদেশের সাংবাদিকদের এক সময় স্বাধীনভাবে লেখার অধিকার ছিল না। তবে আজ তারা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে ‘বাংলাদেশের খবর’ দেশের মানুষের আস্থা অর্জন করেছে,”—এমন অভিমত ব্যক্ত করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যদি কোনো সত্যিকারের সমালোচনা থাকে, তাহলে আমি তা মেনে নিতে প্রস্তুত।” বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট (টিআইসি)-এ চট্টগ্রাম বিভাগের ব্যুরো প্রধান আ ন ম সানাউল্লাহ’র সভাপতিত্বে জাতীয় পত্রিকা “বাংলাদেশের খবর”-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পাঠক সমাবেশ, সুধী সমাবেশ, কেক কাটা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা “বাংলাদেশের খবর” পত্রিকার নির্ভীক এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন। তারা বলেন, “বাংলাদেশের খবর” মানুষের কল্যাণে সাংবাদিকতা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের বস্তুনিষ্ঠ কাজ অব্যাহত থাকবে। বক্তারা আরও উল্লেখ করেন, পত্রিকাটি নিরপেক্ষতার সাথে সত্যকে তুলে ধরার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিয়েছে এবং সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরতে সচেষ্ট থেকেছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামাত ইসলামি আমির শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও যুগ্ম সম্পাদক -দৈনিক ভোরের আওয়াজ এবং The Daily banner, গবেষক টেলিভিশন উপস্থাপক মো. কামাল উদ্দিন, নগর জামাত ইসলামির সম্পাদক আহমদুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী রিয়াজ ওয়ায়েজ, ইঞ্জিনিয়ার জাবেদ আফসার, মা ও শিশু হাসপাতালের তোফাজ্জল হোসেন ভূঁইয়া রবি, এবং বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন দপ্তর সম্পাদক ভদন্ত করুণা নন্দ থের।দোয়া পরিচালনা করেন আলহাজ্ব শাহসূফী সৈয়দ মে’ রাজুল আলম শাহ্ আমিরী (ম.), এবং সঞ্চালনা করেন মাহবুব সাগর ও এ আর বাবলু। “বাংলাদেশের খবর” দেশের গণমাধ্যমে একটি উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে, যেখানে সমাজের অসঙ্গতিগুলো প্রকাশ করে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিবেদিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews