শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সোনাইমুড়িতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত ! দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, আশ্রয়কেন্দ্রে খাদ্য বিতরণ ! পীরগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে দলিল নিবন্ধন  নতুন ভবন নির্মাণের দাবি ! জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান মাথা গোঁজার ঠাঁই দিয়ে বিপাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, জাল কাগজে জমি খারিজের অভিযোগ সোনারগাঁ জামপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান গ্রেফতার ! কালিহাতীতে কেন্দ্রীয় সাধু সংঘে “সাধু ফল সেবা দিবস-২০২৬” উপলক্ষে মতবিনিময় সভা  ! চকরিয়া ও মাতামুহুরী উপজেলায় ভয়াবহ  বন্যা, ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি ! ইনার হুইল ক্লাব অব ঢাকা মেট্রোর নতুন নির্বাহী কমিটির আনুষ্ঠানিক যাত্রা ! পরিবেশ ও প্রকৃতির ভারসাম্য রক্ষা করি

ফিল্ড গড়ে তোলাই অন্তবর্তী সরকারের প্রধান কাজ:ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এই মুহূর্তে সব চেয়ে বড় প্রয়োজন হলো,অবাধ নিরপেক্ষ একটি গণতান্ত্রিক নির্বাচন। এবং এই সরকারের প্রধান কাজ হবে, নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড গড়ে তোলা। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকার দেশকে বিভক্ত করেছে গত দীর্ঘ ১৮ বছরে, এখন দরকার একটি জাতীয় ঐক্যের। ছাত্র-জনতার যুগপদ আন্দোলন এবং গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। এখন সরকারের উচিত হবে জনগণ কি চায়, জনগণের সমস্যা চিহ্নিত করে সংস্কারগুলোতে দ্রুত হাত দেয়া।
আজ  বুধবার সকাল ১০টায় নিজ বাসভবনে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের উদ্দেশে এসব কথা বলেন। বাংলাদেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্বে বিষয়ে সকল দলসমূহকে এক হওয়ার আশা ব্যক্ত করে তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকতে পারে, এটা স্বাভাবিক কিন্তু দেশের স্বার্থে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে সকলকে এক হয়ে কাজ করতে হবে। জাতি হিসেবে আমাদের আরো সহিঞ্চু হতে হবে, কারণ বিগত ১৮ বছরের যে জঞ্জাল তার পরিষ্কার করতে সময় লাগবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহসভাপতি আল মামুন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থ বিষয়ক সম্পাদক মো: শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুরসহ জেলা বিএনপি ও এর সহযোগি অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews