শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ঢাকা সাভারে নারী নিয়ে দ্বন্দ্বে দেলোয়ার হত্যা, গ্রেপ্তার ১

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪



সাভারে চাঞ্চল্যকর শ্রমিক দেলোয়ার (১৯) হত্যার হোতা সোহেলকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি-২, র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে রোববার মধ্য রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সোহেল নোয়াখালী জেলার মাইজদি থানার বান্দেরন্হিউজট গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি দেলোয়ার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও হোতা।
র‍্যাব-৪ জানান, নিহত দেলোয়ার পেশায় একজন ভ্যানচালক। গত ৩১ অক্টোবর দুপুরের সাভারের ঝাউচর উত্তরপাড়া এলাকার স্বপনের কেমিকেল দোকানের পূর্ব পাশে বালুর মাঠে পৌঁছালে শত্রুতা ও নারীঘটিত বিষয় নিয়ে সোহেল তাকে মারধর করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। একই দিনে বিকেলে দেলোয়ার বাসা থেকে বের হয়ে কর্মস্থলের উদ্দেশে যায়। কিন্ত আর ফিরে আসেনি। চারদিন পর গত ৪ নভেম্বর তেঁতুলঝোড়া ইউনিয়নের উত্তর মেইটকা এলাকার এমবিএম ইট ভাটার উত্তর পাশে দেলোয়ারের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৪। এরই ধারাবাহিকতায় রোববার (১০ নভেম্বর) অভিযান চালিয়ে হোতা সোহেলকে গ্রেপ্তার করে র‍্যাব।
র‌্যাব-৪ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালিস মাহমুদ খান বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় নারীঘটিত কারণে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা করে সোহেল। সে পরিকল্পনা অনুযায়ী দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews