রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

লন্ডন আমেরিকায় গিয়ে উচ্চ শিক্ষা লাভ করলে হবে না প্রকৃত মানুষ হতে হবে- ড. কর্নেল অলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪




এলডিপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, লন্ডন আমেরিকায় উচ্চ শিক্ষা লাভ করলে হবে না প্রকৃত শিক্ষায় মানুষ হতে হবে, তাহলে দেশের কল্যাণ বয়ে আনবে। শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার গুণগত মান ধরে রাখতে হবে। চন্দনাইশে বর্তমানে শিক্ষা ব্যবস্থায় পিঁছিয়ে পড়েছে, সে দিকে নজর দিতে হবে। ব্যাংক বীমা না করে ছেলে মেয়য়েদের পড়ালেখা করিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষত করে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলেছেন। এখন মানুষের কল্যালে তারা কাজ করবেন। অন্যথায় শিক্ষার্থীরা বিপদে পরিচালিত হবে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মানুষের অনেক চাওয়া-পাওয়া আছে। দীর্ঘ ১৬ বছর মানুষ রাজনৈতিকভাবে অনেক কষ্টে ছিল। সে কষ্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পরিত্রাণ পেয়েছে। সে ধারাবাহিকতায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করার আহবান জানান। চন্দনাইশে কেউ রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করলে তাকে প্রশাসনের হাতে তুলে দেয়ার আহবান জানান। তার দলের কেউ চাঁদাবাজিতে লিপ্ত হলে তাকে কোন রকম সহযোগিতা করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, বিগত ৩ বছর পূর্বে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরে যেত বলেছিলেন। তিনি সরে না যাওয়ায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মূখে পালিয়ে যেতে হয়েছিল।
গতকাল ১১ নভেম্বর চন্দনাইশ বরমা কলেজ মাঠে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সহকারী অধ্যাপক মো. খালেদুর রহমান ও প্রভাষক আবুল মনসুরের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ওমর ফারুক, দাতা সদস্য মাহমুদ বিন কাসেম, সাবেক মেয়র আইয়ুব কুতুবী, সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, এলডিপির সভাপতি মোতাহের মিয়া, এলডিপি নেতা এম. আইনুল কবির, মোছলেম উদ্দীন, সাঈদ বিন খায়ের প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews