বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রামভদ্রপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে হাজী মোসলেম হোসেন সরদারের প্রার্থিতা নিয়ে ব্যাপক প্রচারণা গাজীপুরে অবৈধ ৩ ডায়াগনস্টিক সেন্টারে র‍্যাব ও জেলা প্রশাসনের অভিযান মনোহরদীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় পলাশে গোপন বৈঠককালে গ্রেপ্তার যুবলীগ নেতা: নিরপেক্ষ তদন্ত ও অপতৎপরতা রোখার হুঁশিয়ারি যুবদলের তিন মাদকসেবীকে কারাদন্ড ও হাসপাতাল সিলগালা ছাত্রদল নেতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতাসহ গ্রেপ্তার-৩ মেহেন্দিগঞ্জে যুবদলের কেন্দ্রীয় কমিটির  সহ সাংগঠনিক সম্পাদক  মিজানুর রহমান সুমনের আগমন দিনাজপুরে তীব্র লোডশেডিং! অবহেলা ও অযত্নে মৃতপ্রায় খোকসার মিনি শিশু পার্ক!

ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে।গত ৬ নভেম্বর থেকে ৯ নভেম্বর এ চার দিনে সুলতানপুর ব্যাটালিয়ন ( ৬০ বিজিবি কর্তৃক) তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে এসব মাদক ও অবৈধ মালামাল জব্দ করে।যার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা।
সুলতানপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, চোরাচালান প্রতিরোধে অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত (৬-৯) নভেম্বর বিজিবি তাদের দায়িত্ব প্রাপ্ত এলাকা থেকে হুইস্কি ২৪৬ বোতল, গাঁজা ৪৩.৫ কেজি, ইস্কফ সিরাপ ৪৪ বোতল, ইয়াবা ট্যাবলেট ৭২ পিস, বাঁজি ১৪৪০ পিস, কসমেটিক্স সামগ্রী ৬৭৯৮ পিস, ভাসমল মলম ২৭০ পিস, গ্রেইপ ওয়াটার ১৬০ বোতল, গ্যাসলিন জেনারেটর মেশিন ১ টি, বাংলাদেশী রাবার পাত ৪৫ পিস, বাংলাদেশী অটোরিক্সা ২ টি, বাংলাদেশ সিএনজি ১টি, বাংলাদেশী মশার কয়েল ৩৬৫০ পিস এবং বাংলাদেশী প্রাইভেট গাড়ী ১ টি। এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews