শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

“চেরাগী পাহাড় স্মৃতিস্তম্ভটি পবিত্রতা রক্ষায় সিটি মেয়র ডাঃ শাহাদত হোসেন মহোদয়ের দৃষ্টি আকর্ষণ”

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪




মাননীয় মেয়র মহোদয়,
আপনি নিশ্চয় অবগত আছেন যে, চট্টগ্রামের ঐতিহাসিক স্থান চেরাগি পাহাড় আমাদের সংস্কৃতি ও ইতিহাসের এক উজ্জ্বল স্মারক হিসেবে স্বীকৃত। এই স্থানটি চট্টগ্রামের সৃষ্টির ইতিহাসে একটি বিশেষ চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর, ৯৪ সালে তৎকালীন মেয়র মীর নাছির উদ্দীন মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনুমতিক্রমে এই বার আউলিয়ার স্মৃতিবিজড়িত চেরাগি পাহাড়কে সংরক্ষণে উদ্যোগ নেন এবং সেখানে একটি আধুনিক চেরাগ নির্মাণ করেন, যা চেরাগি পাহাড়ের ঐতিহ্য ও সৌন্দর্যকে আরও মহিমান্বিত করেছে।
এই স্মৃতিস্তম্ভটির সফল সংরক্ষণে বিএনপির অবদান নিঃসন্দেহে বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু দুঃখের বিষয়, এই স্মৃতিস্তম্ভের নিচে চারজন শহীদ মুক্তিযোদ্ধার যথাক্রমে- শহীদ বদিরুজ্জামান চৌধুরী, জাফর আহমেদ, দীপক বড়ুয়া, মাহবুবুল আলম চৌধুরী ও আরো অনেক নমা অজানা মানুষের কবর রয়েছে। বর্তমানে এই পবিত্র স্থানটি নানা সামাজিক ও রাজনৈতিক সংগঠনের অনুষ্ঠান এবং সাংস্কৃতিক কার্যক্রমের জন্য ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে, সম্প্রতি সনাতনী হিন্দু সম্প্রদায়ের একাধিক সমাবেশ এখানে অনুষ্ঠিত হয়েছে, যা শহীদ মুক্তিযোদ্ধাদের কবরের প্রতি অশ্রদ্ধা এবং বার আউলিয়ার এই পবিত্র স্থানকে অপবিত্র করার সামিল বলে আমরা মনে করি।
এছাড়াও, বিভিন্ন স্কুল, কোচিং সেন্টার ও অন্যান্য সংস্থার পোস্টার লাগিয়ে এই ঐতিহাসিক স্থানের সৌন্দর্যহানি ঘটানো হচ্ছে। চেরাগি পাহাড়ের নান্দনিকতা ও পবিত্রতা যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্য এই অবাঞ্ছিত কার্যকলাপ বন্ধ করা অত্যন্ত জরুরি।
সবকিছু বিবেচনায় রেখে চেরাগি পাহাড়ের স্মৃতিস্তম্ভটি পবিত্র ও ঐতিহাসিক মর্যাদায় সংরক্ষণে আপনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।
নিবেদক:
মো. কামাল উদ্দিন
মহাসচিব, চট্টগ্রাম নাগরিক ফোরাম।
০১৭১১৭২২২৪৭,

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews