সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের! গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা ! কক্সবাজারে অনুমোদনহীন হোটেল রিসোর্টে শিগগিরই অভিযান! গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত! বিএনপি নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী! গাইবান্ধায় ঘাঘট নদীতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ ৩ দিন পর উদ্ধার

কাউনিয়ায় বর্নাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালন

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪



দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে কাউনিয়া যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শুক্রবার বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস ২০২৪ পালিত হয়।
র‌্যালি শেষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা উপজেলা সভা কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুজ্জামান আজাদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ মহিদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ এস এম শরীফ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা পল্লী উন্নয়নকর্মকর্তা আফসানা জাহান, উপজেলা নির্বাচন অফিসার জিউর রহমান। বক্তব্য রাখেন সফল উদ্যোক্তা মিস্টার আলম, জিয়াউর রহমান, মোঃ রুহুল আমিন, মোঃ ছাব্বির হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল রানা। আলোচনা শেষে যুব ঋনের ৪লাখ ৩০ হাজার টাকার চেক, প্রশিক্ষনের সনদপত্র, বৃক্ষের চারা বিতরণ ও সফল আত্মকর্মী ও সংগঠক জিউর রহমান, রুহুল আমিন ও নুর মোহাম্মদ মিয়া কে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews