শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
জামিনে মুক্তি পেলেন মেঘনার আ.লীগ নেতা সেলিম মিয়া বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কক্সবাজারে ৫০ লাখ লোকের সেবায় নিয়োজিত মাত্র ১৫০০ পুলিশ বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, চট্টগ্রামে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা, কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ চাটখিলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

বিজিবি কর্তৃক প্রায় ২ কোটি টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪



ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিপুল পরিমাণ অবৈধ মালামাল শাড়ী, থ্রীপিচ ও চাদর জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ডিসপ্লের আনুমানিক বাজার মূল্য ২ কোটি  টাকা বলে জানা গেছে।  ৩১ অক্টোবর ২০২৪ ভোর ০৪.০০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তের খিরনাল  এলাকা থেকে অবৈধ মালামাল জব্দ করা হয়।
দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ান জানিয়েছে, শুক্রবার  রাতে গোপন তথ্যের ভিত্তিতে কসবা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালায় বিজিবি সুলতানপুর ৬০ ব্যাটালিয়ানের বিওপির একটি টহল দল। এ সময় বিজিবির অবস্থান টের পেয়ে কসবা সীমান্ত পিলার ২০৩৭/৩-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খিরনাল নামক অবৈধ মালামাল গুলো জব্দ করা হয়। পরে জব্দ করে তল্লাশি চালানো হলে তাতে ভারতীয় শাড়ি – ১১৩৪পিস, থ্রি-পিস – ৪৭০ পিস ও চাদর – ৩৮১ পিস ভারতীয় অবৈধ মালামাল পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি  ৮৫ লক্ষ টাকা।
এব্যপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews