শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে বি আর বি কেবলস! কবিতা/বিজয়ের অভিযাত্রা/ আসাদুজ্জামান খান মুকুল গাইবান্ধায় বাণিজ্যিকভাবে দেশি খেজুর চারা উৎপাদনে নতুন সম্ভাবনা! গাইবান্ধায় খড়ের ঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, গবাদিপশু ভস্মীভূত কবিতা/নীতিকথা / এম এম মিজান ২০০ বছরের বাসিয়া মেলা ‘বউ মেলা’ নয়! মেঘনায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালংকার স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪

ডামুড্যায় আওয়ামীলীগ নেতা জুলহাস মাদবর গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪



ডামুড্যায় একটি বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ নেতা জুলহাস মাদবর (৫৫) কে গ্রেফতার করেছে ডামুড্যা থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানান ডামুড্যা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক।
জুলহাস মাদবর ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সসম্পাদক। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী খানমের স্বামী। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, জুলহাস মাদবর আওয়ামীলীগ ক্ষমতা থাকা অবস্থায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জরিত ছিল। স্থানীয় এমপির প্রভাব খাটিয়ে বিভিন্ন অপকর্ম করেছে। এর আগে তার বিরুদ্ধে ডামুড্যা হাসপাতালের ডাক্তারকে লাঞ্চিতের ঘটনায় মামলা রয়েছে। গোসাইরহাট থানার বিস্ফোরক আইনে একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।  রয়েছে।
ওসি মোহাম্মদ হাফিজুর রহমান মানিক সাংবাদিকদেরকে  বলেন, রাতে থাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গোসাইরহাট থানায় বিস্ফোরক মামলা রয়েছে। এর আগেও তাকে আমরা ধরার জন্য অভিযান পরিচালনা করেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews