শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

পটুয়াখালীতে ইপিজেডে  জমি অধিগ্রহনে ঘুষ বানিজ্যর অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪




,পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ক্ষতিগ্রস্তদের জমির ফাইল আটকে ৬%  ঘুষের টাকা দাবির আভিযোগ  জেলা প্রশাসক কার্যালয়ের এল.এ শাখার চার সার্ভেয়ারের বিরুদ্ধে। এবিষয়ে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভূমি মন্ত্রণালয় বরাবর একটি লিখিত অভিযোগ দেন এক ভুক্তভোগী।লিখিত অভিযোগ বলা হয়েছে, আউলিয়াপুর ইউনিয়নের পঁচাকোড়ালিয়া গ্রামে সরকার চার শতাধিক জমি অধিগ্রহণ করেন। কিন্তু সেই জমির টাকা পেতে ৬% টাকা ঘুষ দাবি করেন এল.এ শাখার সার্ভেয়ার সাদ্দাম হোসাইন, বিশ্বজিৎ, নাজমুল এবং সাইফুল। তাদের ঘুষের টাকা না দিলে ভুক্তভোগীদের ফাইল দিনের পর দিন আটকে রাখেন সার্ভেয়ারা। তবে সার্ভেয়ারদের ঘুষের টাকা দিলে জমিজমার ভূয়া কাগজপত্র দাখিল করলেও টাকা পাচ্ছেন অনেকে। এছাড়া বেশকিছুদিন আগে একই বিষয়ে সার্ভেয়ার সাদ্দাম হোসাইন, বিশ্বজিৎ, মোশাররফ, নাজমুল, শাহাবুদ্দিন মুন্সিসহ কালাম মুন্সির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেন পঁচাকোড়ালিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন মৃধা। তবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি তারা যেন সার্ভেয়ারদের ঘুষ দেয়া ছাড়াই টাকা তুলতে পারেন।এল.এ শাখার সার্ভেয়ার সাদ্দাম হোসাইন বলেন, এগুলো মিথ্যা ও ভিত্তিহীন কথা। তাছাড়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ গেলে সে তদন্ত করে যে ব্যবস্থা নিবে তা মেনে নিবো।

এবিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, বিষয়টি খোঁজ নিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews