1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কেশবপুরে ব্যবসায়ীর লাশ শ্মশান থেকে উদ্ধার - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ।  গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু! গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। 

কেশবপুরে ব্যবসায়ীর লাশ শ্মশান থেকে উদ্ধার

মোঃমুস্তাকিম হোসেন, 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

যশোরের কেশবপুরে বাবলু ঘোষ (৪২) নামের একজন ব্যবসায়ীর লাশ শ্মশান থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরে উপজেলার বায়সা শ্মশান থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাবলু ঘোষের বাড়ি উপজেলার রায়সা গ্রামে। কেশবপুর শহরের ধান হাটায় তাঁর একটি মুদিদোকান রয়েছে। তা ছাড়াও বিভিন্ন কোম্পানির পণ্যের ডিলার ছিলেন বলে জানাগেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে বাবলু ঘোষ গ্রামের বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ ভোরে বায়সা শ্মশানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। তাঁরা তাঁর পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
বাবলু ঘোষের ভাই মন্টু ঘোষ বলেন, আমার দাদা (বাবলু) বেশ কিছু ঋণগ্রস্ত ছিল। সেই কারণে তিনি হতাশ ও অভাবগ্রস্ত ছিল। তবে আমার ভাই ও বিভিন্ন লোকের কাছে বড় অঙ্কের টাকা পাবে। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হয়তোবা কিছু ঘটতে পারে অসম্ভব কিছু না।

কেশবপুর থানার উপপরিদর্শক লিটন কুমার দাস জানান, নিহত ব্যক্তির গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না। মুখে বিষের গন্ধ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কীটনাশক পান করে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। বাবলু ঘোষের প্রায় ১১ থেকে ১২ কোটি টাকা দেনা আছে। এ কারণে তিনি হয়তো আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট