শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মকে বাঁচাতে সামাজিক সচেতনতার বিকল্প নেই: নরসিংদীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উদযাপন রহিমপুর প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠনে সামিদুলের ‘বাধা’ সোনারগাঁয়ে ৫ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস, বিচ্ছিন্ন করা হলো অবৈধ গ্যাস সংযোগ নীলফামারীতে সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬ এর উদ্বোধন  ! পার্বতীপুরে কালনদীতে ডুবে প্রাণ গেল তিন নারীর ! বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর । নরসিংদীর ভেলানগর ও ইটাখোলা মোড়ে অতিরিক্ত ভাড়া আদায়ের মহোৎসব, ফোনে মেলে না বিআরটিএ-কে! হাটহাজারীতে চাচার দেওয়া পাওয়ার অব অ্যাটর্নির জমি নিয়ে বিরোধ, জীবননাশের আশঙ্কায় ভাতিজার সংবাদ সম্মেলন । ফুলবাড়ীতে স্বপ্নসারথি কিশোরীদের স্বাবলম্বী হওয়ার নতুন দিগন্ত: ব্র্যাকের অনন্য উদ্যোগ !

চান্দগাঁওয়ে চালককে আঘাত করে অটোরিকশা ছিনতাই, তিনজন গ্রেফতার ,রিকশা ও সিএনজি উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

গত ২১ অক্টোবর ২০২৪ রাত ৩:১৫ মিনিটে চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া ব্রিজের উপর ব্যাটারিচালিত রিকশা চালক মোঃ জালাল মিয়াকে গুরুতর আঘাত করে তার সবুজ রঙের ডায়মন্ড ব্যাটারিচালিত রিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ৩/৪ জন আসামি ধারালো অস্ত্র দিয়ে তার গলায়, মুখে, মাথায়, পিঠে এবং দুই পায়ের টাকনুর পিছনে উপর্যুপরি আঘাত করে তাকে রাস্তায় ফেলে রেখে রিকশাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ছিনতাই হওয়া রিকশাটির মূল্য প্রায় ১,১৫,০০০ টাকা।

মামলা দায়ের হওয়ার পর পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়। অভিযানে উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুমন বড়ুয়া শাপলার নেতৃত্বে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। অভিযুক্তরা হলেন মোহাম্মদ পারভেজ (২৪), আরিফুল ইসলাম প্রঃ ইমন (২৬), এবং আরমান হোসেন (২২)। তাদের কাছ থেকে ছিনতাই করা ব্যাটারিচালিত রিকশা ও ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজিটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সরঞ্জামাদি: ১. একটি ব্যাটারিচালিত অটোরিকশা। ২. একটি সিএনজি।

গ্রেফতারকৃত আসামিরা: ১. মোহাম্মদ পারভেজ (২৪), পিতা-মোঃ নুর ইসলাম, মাতা-মোছাঃ পারভীন বেগম, বর্তমান ঠিকানা- কর্ণেলহাট, চট্টগ্রাম। ২. আরিফুল ইসলাম প্রঃ ইমন (২৬), পিতা-জহিরুল ইসলাম, মাতা-জেসমিন আক্তার, বর্তমান ঠিকানা- কর্ণেলহাট, চট্টগ্রাম। ৩. আরমান হোসেন (২২), পিতা-আবুল কালাম, মাতা-আয়েশা বেগম, বর্তমান ঠিকানা- কর্ণেলহাট, চট্টগ্রাম। এই ঘটনার পর স্থানীয় জনগণের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, এবং তারা দ্রুত বিচার দাবী করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews