1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সাংবাদিক শাহাদাত হোসেনের উপর হামলার চেষ্টা: চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি। - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

সাংবাদিক শাহাদাত হোসেনের উপর হামলার চেষ্টা: চান্দগাঁও থানায় সাধারণ ডায়েরি।

মোঃ ইব্রাহিম, চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামের পুরাতন চান্দগাঁও থানার আওতাধীন এলাকায় গতকাল সন্ধ্যা সাতটার দিকে কিছু দুষ্কৃতকারী সাংবাদিক শাহাদাত হোসেনের উপর অতর্কিতে হামলা করার চেষ্টা করে। ঘটনার সূত্রপাত হয় যখন শাহাদাত হোসেন জানতে পারেন যে, তাঁর পাওনা টাকা না দেওয়ার জন্য আলাউদ্দিন নামে একজন অটো টেম্পু ব্যবসায়ী সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত অফিসার ইনচার্জকে কল করে সহযোগিতা চাওয়ার পর এসআই রেজাউল ঘটনাস্থলে এসে সাংবাদিক শাহাদাতকে বিপদমুক্ত করেন। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে রেজাউল স্থানীয়দের সাথে কথা বলে বিষয়টি পরিস্কার করেন। আলাউদ্দিন জানান, তিনি শাহাদাতকে পাওনা টাকা ১০-১৫ দিনের মধ্যে দেবেন।  এসআই রেজাউল আলাউদ্দিনের কাছ থেকে স্বীকারোক্তি ভিডিও ধারণ করেন। তবে ঘটনাস্থলে উপস্থিত তুহিন ও ফারুক নামের দুই ব্যক্তি সাংবাদিক শাহাদাতকে হত্যার হুমকি দেয় এবং জানিয়ে দেয় যে তারা তাকে খালে ফেলে দিতে পারে। এদিকে, দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ গিয়াস উদ্দিন লিটন বলেন, “ওকে আমি চিনিনা। ও আমার পত্রিকা কেউ না।”

সাংবাদিক শাহাদাত হোসেন একজন পেশাদার সাংবাদিক হিসেবে প্রকাশ্যে হুমকির শিকার হওয়ার পর চান্দগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর: ১২৯৩, ট্রেকিং নম্বর: 9Z5PSG,  তারিখ: ২০.১০.২৪। এটি সাংবাদিকদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক একটি ঘটনা, যা গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তার উপর প্রশ্ন তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট