সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা ধোপাজান নদী বালি পাথর মহাল ইজারা না হওয়ায় দীর্ঘ ৮ বছর ধরে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার চাটখিলের হীরাপুর স্কুল সংলগ্ন বাজারে আগুন লেগে ৫টি দোকান ভস্মীভূত লক্ষ্মীপুরে ‘স্বপ্ন পূরণ বন্ধু মহল ব্লাড ডোনেট ফাউন্ডেশন’-এর নতুন কমিটি অনুমোদন শরীয়তপুরের রুদ্রকরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল মেঘনায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাদ্রাসার জানালায় ঝুলন্ত ছাত্রের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মোলভীবাজার বড়লেখার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে মাদ্রাসার ছাত্রাবাস থেকে ওই ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে, নিহত ওই ছাত্রের নাম ছাব্বির আহমদ(১১) ছাব্বির আহমদ বড়লেখা পৌরসভার হাটবন্দ এলাকার শাহ আলমের ছেলে।

ছাব্বিরের মৃত্যুর প্রকৃত কোনো কারণ জানা এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলে ধারণা করতেছে । বৃহস্পতিবার মহদিকোনা জামেয়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা পাশের মসজিদে এশার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তারা মাদ্রাসায় গিয়ে দেখেন ছাত্রাবাসের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। এসময় ডাকাডাকি করে কারও কোনো শব্দ না পাওয়ায় তখন তারা ছাত্রাবাসের পেছনের জানালা খোলা দেখতে পান পরে জানালায় ঝুলন্ত অবস্থায় তারা সাব্বির আহমদকে দেখতে পান। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছাত্রাবাসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এসময় তারা জানালার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে হিফজ শাখার ছাত্র ছাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বড়লেখা থানার ওসি মো. আবদুল কাইয়ূম শুক্রবার বিকেলে বলেন, ঝুলন্ত অবস্থায় এক মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন মেলেনি। মৃত্যুর প্রকৃত কোনো কারণ এখনও জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ নেই। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews