মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

পটুয়াখালীতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

আওয়ামী সন্ত্রাসী বাহিনীর প্রকাশ্যে ঘোরাঘুরি ও দেশ নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন।  শনিবার (১৯অক্টোবর) সকাল ১১ টায় পৌর নিউমার্কেট চত্বর থেকে পটুয়াখালী জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল শ্রমিকদল, মৎস্যজীবিদল ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে সদর রোড প্রেসক্লাব হয়ে লঞ্চ টার্মিনালের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।  এসময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম লিটন

প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা যুবদল নেতা গাজী আশফাকুর রহমান বিপ্লব স্বেচ্ছাসেবক দলের সাধরন সম্পাদক এনায়েত হোসেন মোহন, শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনির মাহমুদ প্রমুখ। বক্তারা বলেন, ছাত্রজনতার গণ-অভ্যুত্থানে  স্বৈরাচার খুনি হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসর ও পেতাত্মারা মাথাচারা দিয়ে শহরে প্রকাশ্যে ঘোরাঘুরি করে বেড়াচ্ছে ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।  মামলার আসামী হয়ে কিভাবে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী শহরে প্রকাশ্যে কর্মকান্ড চালায়। প্রশাসন এখনি ব্যবস্থা না নিলে জনগন ও ছাত্রজনতা তাদের ছাড় দিবেনা আমরা পরিবেশ ঘোলাটে করতে চাইনা বিএনপি নৈরাজ্যে বিশ্বাসী না। তাই সন্ত্রাসীদের রুখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews