সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সীমান্তবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই জন নিহত ও উল্লাপাড়ায় বাস চাপায় সাবেক এক ছাত্র শিবির নেতা মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় চার জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৭টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকায় ও ঢাকা-পাবনা মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, রংপুর জেলার ঘোড়াঘাট থানার মুক্তার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (২০), একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২) ও  শাহজাদপুর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নজরুল ইসলাম (৩৫)। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে ট্রায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ পিছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে।
অপর দিকে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন উল্লাপাড়া উপজেলার বালশাবাড়ি বাসস্ট্যান্ডে পৌছালো একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজি বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ছাত্র সাবেক শিবির নেতা নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। আর ইজিবাইকের দুই ও মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থায়নীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews