1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
পীরগঞ্জে ১১৬ মন্দিরে আনন্দ উল্লাসে পালিত হচ্ছে দুর্গোৎসব - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ।  গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু! গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। 

পীরগঞ্জে ১১৬ মন্দিরে আনন্দ উল্লাসে পালিত হচ্ছে দুর্গোৎসব

শেখ সমশের আলী,
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

পীরগঞ্জ পৌর এলাকা সহ ১০ টি ইউনিয়নে মোট ১১৬ টি দূর্গামন্দির ও ৩টি বিসর্জন ঘাট রয়েছে। হিন্দু সম্প্রদায়ের লোকজন যেন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ভাবে ও নির্ভয়ে উদযাপন করতে পারে সে জন্যে বিভিন্ন স্তরের প্রশাসন মাঠে কাজ করছে। তাদের তৎপরতা ব্যাপক ভাবে পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে উপজেলা প্রশাসন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, পুলিশ, আনসার ভিডিপি, রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়েতে ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা পূজা মন্দির গুলোতে সার্বক্ষনিক মনিটরিং করছেন। অন্যান্য বছরের তুলনায় এ বছর প্রশাসনের তৎপরতা ব্যাপক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। পূজার দশমীর দিন পর্যন্ত সব শ্রেণীর প্রশাসন আন্তরিক ভাবে মাঠে কাজ করার প্রত্যয় নিয়ে মাঠে রয়েছেন। হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে বেশ উৎসাহ ও আনন্দ পরিলক্ষিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানান, এ বছর দূর্গা পূজাকে শতভাগ নিরাপদ ও উৎসবমুখর করার লক্ষ্যে আমি সহ বিভিন্ন শ্রেণীর প্রশাসন নিরলস ভাবে মাঠে কাজ করছি। ফলে দূর্গা পূজার উৎসব আনন্দমুখর ও নিরাপদ ভাবেই হবে। অপরদিকে পীরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডি.এন ডিগ্রী কলেজ অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় জানান, এবছর প্রশাসন ও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আমাদেরকে আন্তরিক ভাবে সহযোগিতা করছেন এবং আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পূজা সমাপ্ত হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন। গত বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা পীরগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট