শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

ব্রাহ্মণপাড়ায় এক বৃদ্ধার রহস্য মৃত্যু! পুকুরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাফিয়া খাতুন (৮০) নামে এক বৃদ্ধা মহিলার রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল ১১ ই অক্টোবর (শুক্রবার) ভোর ৬ টার সময় বাড়ির পাশে পুকুরের মধ্যে স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পায়। তিনি দীর্ঘদিন যাবত মানুষিক সমস্যায় ভুগছিলেন। মৃত সাফিয়া খাতুন উপজেলার মনোহরপুর গ্রামের মৃত আব্দুল গনি মিয়ার স্ত্রী ও খোরশেদ আলম প্রকাশ চারু মিয়ার মা।
এজাহার সূত্রে জানা যায়, ১১ ই অক্টোবর রাত আনুমানিক তিনটায় সাফিয়া খাতুন দরজা খুলে বাহিরে বাথরুমে যায়। দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি ঘরে না ফিরে আসায় পরিবারের লোকজন বাড়ির আশে-পাশে খোঁজাখুঁজি করে।  পরবর্তীতে ফজর নামাজের সময় স্থানীয় মসজিদের মাইকে তাকে না পাওয়ার ঘোষণা দেওয়া হয়। আনুমানিক ভোর ৬ টার সময় একই এলাকার সরাফত আলী বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থা দেখতে পেয়ে স্থানীয় গ্রাম পুলিশ আবুল মিয়ার মাধ্যমে পরিবারের লোকজনকে অবহিত করেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে পুকুর থেকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানার কর্তব্যরত পুলিশ অফিসার ঘটনাস্থলে গিয়ে সাফিয়া খাতুন এর লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন জানান, আমি ঘটনার স্থান পরিদর্শন করেছি।  সুরতহাল প্রতিবেদন তৈরী করে বৃদ্ধার লাশ কুমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্টের পরে জানা যাবে মৃত্যুর রহস্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews