সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

ভারতে পাচারকালে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তে ৪ বাংলাদেশী আটক

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

সাতক্ষীরার কাকডাংগা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে ৪জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে এ আটকের ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, বরিশাল জেলার চরগোপালপুর গ্রামের সাইফুল মুন্সি (৩৫),তার স্ত্রী আখি আক্তার (২৭), নেত্রকোনা জেলার সর্বদিঘীয়া গ্রামের লাকী আক্তার (২৫) ও চুয়াডাঙ্গার জীবননগর গ্রামের পাপিয়া খাতুন (২৪)। সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আশরাফুল আলম বলেন, ভারতে পাচারকালে কাকডাঙ্গা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কাকডাঙ্গা বিজিবি সদস্যরা তাদের আটক করে। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে। সেই মামলায় পাচারকারীরাও আসামী রয়েছেন বলে জানান অধিনায়ক। এদিকে, ভারত থেকে বাংলাদেশে পাচার করা প্রায় ৭ লাখ টাকা মুল্যের তিনটি গরু চান্দুড়িয়া সীমান্তে আটক করেছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews