শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিন দশকের অগ্নিপরীক্ষা ও রাজপথের সেনানী জলঢাকায় ময়নুল ইসলামের গৌরবোজ্জ্বল রাজনৈতিক পথচলা এস.এম.রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলা পর্যায়ে গুণীশিক্ষকদের কৃতী তালিকায়! চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেষ রক্তবিন্দু পর্যন্ত ২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার নাজমুস সাকিবের সুনামগঞ্জে বাণিজ্যে মেলা-২০২৬ এর নির্মাণ কাজের উদ্বোধন  আম ব্যবসায়িদের উপর হামলার জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী জলঢাকা য় পৌর হাটবাজারের ইজারায় পে- অর্ডার ও টাকা ছিনতাই, সংবাদ সম্মেলন পুনর্ভবার তীরে শুভ্র কাশবনে সেজেছে দিনাজপুর, ভিড় করছেন দর্শনার্থীরা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

গাজীপুর মহানগরের সাংবাদিক ফোরামের উদ্যোগে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪




‎‎গাজীপুর মহানগরের অন্তর্ভুক্ত টঙ্গী পৌরসভা সংলগ্ন এন এফ সি রেস্টুরেন্টে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৫০ জন সাংবাদিকদের নিয়ে অর্ধদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
‎কর্মশালাটির সভাপতিত্ব করেছে গাজীপুর মহানগর
‎সাংবাদিক ফোরামের সভাপতি গাজী খলিলুর রহমান। অনুষ্ঠানটির আলোচনায় শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ জামাল উদ্দিন। এছাড়া গাজীপুর মহানগর সাংবাদিক ফোরাম এর উপদেষ্টা জনাব মোঃ খাইরুল হাসান আদর্শিক সাংবাদিক এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন। এছাড়াও ঝুঁকিপূর্ণ সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কৌশল নিয়ে আলোচনা করেন জনাব মোঃ কামরুজ্জামান বাবলু, দক্ষিণ এশিয়া বিষয়ক ব্যুরো প্রধান, তুর্কী সরকারি সংবাদ সংস্থা আনালদু ।
‎
‎আরো বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্ত কণ্ঠ ২৪ ডটকম এর প্রধান সম্পাদক অধ্যক্ষ সালাউদ্দিন আইয়ুবী। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব মোঃ শহিদুল ইসলাম সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন। উপস্থিত  ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার গণ ও সাংবাদিক নেতৃবৃন্দ গন।
‎পরিশেষে গাজীপুর মহানগর সাংবাদিক ফোরাম এর সভাপতি গাজী খলিলুর রহমান এর সভাপতিত্বে কর্মশালা শেষ হয়।
‎

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews