শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার রামু গর্জনিয়া সড়ক উন্নয়নে  সরকারের ১৯৫ কোটি টাকার  মহাপ্রকল্প! গাজীপুর গাছায় ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিল স্ত্রী অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে জরিমানা পীরগঞ্জ পূর্র্র্র্র্-চৌরাস্তায় ট্রাফিকমোড় নির্মানে ব্যবসায়ী সমিতির উদ্যোগ মন্ত্রণালয়ের দায়িত্বের পাশাপাশি কক্সবাজারের দায়িত্ব পেলেন সাচিং প্রু জেরী জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে রহনপুরে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান-২৬’ সম্পন্ন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এলাকা পরিদর্শন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ! বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি

নতুন কালুরঘাট সেতু নির্মাণে একনেকের অনুমোদন: চট্টগ্রাম নাগরিক ফোরামের অভিনন্দন ও কৃতজ্ঞতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪




নতুন কালুরঘাট সেতু নির্মাণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) থেকে অনুমোদন পাওয়ার পর চট্টগ্রাম নাগরিক ফোরাম এক বিবৃতিতে সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছে। ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং মহাসচিব মোঃ কামাল উদ্দিন এক যৌথ বিবৃতিতে বলেছেন, “চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণের পথে এগোচ্ছে। এই সেতুটি নগরবাসীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও দৈনন্দিন দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিবৃতিতে বলা হয়, চট্টগ্রামের সাধারণ জনগণ দীর্ঘদিন ধরে এই সেতুর জন্য অপেক্ষা করে আসছে। কিন্তু বিভিন্ন কারণে কাজটি বিলম্বিত হয়েছে। এবার একনেকের অনুমোদনের মাধ্যমে সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ার সম্ভাবনা বেড়েছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য স্বস্তির বিষয়। ফোরামের পক্ষ থেকে সরকারি এই উদ্যোগের প্রশংসা করা হয়েছে এবং দ্রুততার সাথে সেতু নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নাগরিক ফোরামের নেতারা জানান, এই সেতু শুধু যোগাযোগের উন্নয়নে নয়, বরং চট্টগ্রামের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই প্রকল্পটি যথাসময়ে সম্পন্ন করার জন্য সরকারের প্রতি সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ফোরামের মতে, সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনা দ্বারা কাজটি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব।

ফোরাম আশা প্রকাশ করে যে, ২০২৮ সালের মধ্যে সেতুর কাজ সম্পন্ন হবে এবং এটি চট্টগ্রামের পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। ফোরামের নেতারা বলেন, “নতুন কালুরঘাট সেতুর মাধ্যমে চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং উন্নয়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।”

বিবৃতিতে একনেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফোরামের পক্ষ থেকে বলা হয়, এই উদ্যোগটি চট্টগ্রামের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যতের প্রতীক হয়ে থাকবে এবং শহরের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews