সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নন-এমপিও প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ ও শিক্ষামন্ত্রীকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রতিবন্ধী ব্যক্তিদের ‘ছায়াসংসদ’র আত্মপ্রকাশ ও ১০ দফা দাবি ঘোষণা রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন

মুরাদনগরে সাংবাদিকতার মানোন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
মুরাদনগরে সাংবাদিকতার মানোন্নয়ন বিষয়ের শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রি কলেজ হল রুমে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীদের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।
দৈনিক আমাদের সময় পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক  হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক এম কে আই জাবেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  দৈনিক সমকাল পত্রিকা মুরাদনগর উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ,  দৈনিক মানব জমিন  মুরাদনগর উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ও ইত্তেফাকের মুরাদনগর সংবাদাতা মোশাররফ হোসেন মনির।   এসময় বক্তারা বলেন, অপ-সাংবাদিকতাকে রুখতে হলে সবার আগে জানতে হবে। না জেনে না বুঝে শুধু কার্ড নিয়ে মাঠে ঘাটে দৌড়ঝাঁপ করলে সাংবাদিক হওয়া যায়না।  বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ পরিবেশনের জন্য এ ধরনের  শিক্ষামূলক সেমিনার ও ট্রেনিংয়ের বিকল্প কিছু  নেই। বর্তমান সময়ে সাংবাদিকতায় বেসিক ট্রেনিং ও নীতি-নৈতিকতা শিক্ষা   খুবই জরুরি।  উক্ত সেমিনারে – নিউজ লেখার কৌশল ও ভাষার ব্যাবহারের উপর বক্তব্য রাখেন
বাংলাদেশ সংবাদ সংস্থা ( বাসস) এর কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি মহসিন কবির,     বাংলা শব্দ ও বাক্যের ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ টাইমস এর সাব এডিটর লেখক ও সাংবাদিক  আব্দুল্লাহ আল মেহেদী,       টিভি রিপোর্টিং ও অপ-সাংবাদিকতা রোধে করুণীয় বিষয়ে আলোচনা করেন বাংলাদেশের সাংবাদিক সমিতি মুরাদনগর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক আমাদের কুমিল্লা মুরাদনগর  প্রতিনিধি- এন এ মুরাদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন ও হাদিসের  আলোক শিক্ষার গুরুত্ব নিয়ে অর্থসহ ব্যাখা করেন মেহেদী হাসান আবেদ। উক্ত সেমিনারে মুরাদনগর উপজেলার ২৫ জন সংবাদকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews