শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

চিকিৎসক এইচএসসি পাস অপারেশনে প্রসূতির মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

আশুলিয়ায় ভুল অপারেশনে পারভিন আক্তার নামের এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৬ অক্টোবর) দুপুরে কোনাপাড়া কলাবাগান এলাকায় নিউ পপুলার হসপিটালে এ ঘটনা ঘটে। পারভিন আক্তার রাজবাড়ী সদরের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। স্বামী ও চার সন্তান নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি দীঘিরপাড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার পর উত্তেজিত স্বজনরা আটকে রাখেন চিকিৎসককে। পরে জানা যায় তিনি চিকিৎসক নন, তবে ৭০টির বেশি অপারেশন করেছেন। অভিযুক্ত চিকিৎসক আতিকুর রহমান গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকার মৃত বোরহান উদ্দিনের ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। বিএমডিসি ওয়েবসাইটে তার রেজিস্ট্রেশন নম্বরে প্রবেশ করলে অন্য একজনের ছবি ও নাম আসে। তাও ২০০৩ সালে মেয়াদ শেষ হয়েছে।

স্বজনরা জানায়, দুপুরে আশুলিয়ার নিউ পপুলার হসপিটালে প্রসূতি নারীকে ভর্তি করা হয়। মোবাইল ফোনে ডেকে আনা হয় নিয়মিত চিকিৎসক আতিকুর রহমানকে। পরে অপারেশন চলাকালে রুম থেকে হঠাৎ করে বেরিয়ে যান তিনি। এ সময় স্বজনদের জানানো হয় রোগী গুরুতর। তবে রোগীর মৃত্যুর বিষয়ে জানতে পেরে আটকে রাখে চিকিৎসককে। এ সময় মৃত্যুর পরেও স্বজনদের বিষয়টি না জানিয়ে কথিত চিকিৎককে পালিয়ে যেতে সহযোগিতা করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু আমরা আটকে রাখি। বাড়ির কাছে হওয়ায় এই হাসপাতালে অপারেশন করাতে আসে। কিন্তু ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করায় পারভিন মারা গেছেন।

অভিযুক্ত আতিকুর রহমানকে হাসপাতালে আটকে রাখা হয়েছে। তিনি জানান, এর আগে তিনি অনেক সিজারিয়ান অপারেশন করেছেন। কিন্তু এই রোগীর ক্ষেত্রে তার পেটেই অপারেশনের আগে থেকেই রক্তক্ষরণ হয়। ফলে তিনি স্ট্রোক করে পরবর্তীতে মারা যান। তার কোনো ভুল ছিল না। এ ছাড়া দীর্ঘ ১৫ বছর তিনি রেজিস্ট্রেশন নবায়ন করেন না। তাই সেটা বিএমডিসির ওয়েবসাইটে দেখাচ্ছে না।

চিকিৎসক কি না- জানতে চাইলে আতিকুর রহমান জানান, এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। অন্য একজনের আইডি ব্যবহার করেন। এই হাসপাতালে তিনি ৪০টির বেশি অপারেশন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews