1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
কেশবপুরে  নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মতবিনিময় সভা - দৈনিক ভোরের আওয়াজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অভিযানে ১কোটি ১৩লক্ষ ৮০হাজার টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ।  গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু! গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। 

কেশবপুরে  নবাগত জেলা প্রশাসক আজাহারুল ইসলামের মতবিনিময় সভা

মোঃ মুস্তাকিম হোসেন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

কেশবপুর প্রতিনিধি যশোর ॥ যশোর জেলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলাম কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন। ২রা অক্টোবর বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পৌরশহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সেনাবাহিনীর কেশবপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মো: আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার কর্মপরিষদের সদস্য এ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, সিনিয়র সাংবাদিক আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সাহা, কেশবপুর বাজার বনিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ প্রমূখ। মতবিনিময় সভা শুরুর আগে নবাগত জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সভা শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলমগীর , কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক আবু হুরাইরা রাসেল, ন্যাশনাল প্রেস সোসাইটির সভাপতি শামীম আখতার মুকুল,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট