রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

দাউদকান্দিতে সংখ্যালঘু কোন শব্দ নাই আমরা সবাই বাংলাদেশি, সকল ধর্মের মানুষের সমান অধিকার চলবে!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪




দাউদকান্দি উপজেলায় আজ থেকে সংখ্যালঘু বলে কোন শব্দ নাই। ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আয়োজিত সভায় এসব কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন।

উপজেলা বিএনপির আয়োজনে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন আরো বলেন আপনাদের যে কোন প্রয়োজনে আমাকে জানাবেন। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। বিএনপির নেকাকর্মীরা আপনাদের নিরাপত্তায় সবসময় আপোষহীন দায়িত্ব পালন করছে এবং করবে।
এসময় তিনি নেতাকর্মীদের দুর্গাপূজার শুরু থেকে শেষ পর্যন্ত নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদানের নির্দেশ দেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবু নন্দলাল কর্মকার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিম।

উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনন্দ সহ পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews