মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স ! উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে আলোচনার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার ! গাইবান্ধার পলাশবাড়ীতে রামমূর্তি নির্মাণে আলোচিত সেই হরিদাস মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার ! বয়স গোপনে শিক্ষক মোঃ আঃ খালেকের একাধিক জন্মসাল! কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত ! দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে ৭ বিজিবি, ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান ! সোনাইমুড়ীতে যুবদল নেতার গাড়িতে ধাক্কা লাগাকে কেন্দ্র করে কয়েক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ  ! এক ব্যক্তি, তিন সরকারি নথি, তিন জন্মসাল, শিক্ষক মোঃ আঃ খালেকের বয়স নিয়ে প্রশ্ন সোনারগাঁ এ দুই আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন ! জয়পুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত !

টেরীবাজার ব্যবসায়ী সমিতির পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

ঐতিহ্যবাহী টেরীবাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে গত ২৯ সেপ্টেম্বর পবিত্র ঈদ এ মিলাদুন্নবী ও সীরাতুন্নবী (সাঃ) মাহফিল টেরীবাজার কাটাপাহাড় লেইন এ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর’র সঞ্চালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দক্ষিণ সি.এম.পি উপ-পুলিশ কমিশনার পি.এস.সি মোহাম্মদ লিয়াকত আলী খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বাংলা ভিশন ও এটিএন বাংলা’র ইসলামিক আলোচক হযরত মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান। উদ্বোধক ও আলোচক ছিলেন মাওলানা মুফতি ইসহাক। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন চ্যানেল আই, এটিএন বাংলা’র আলোচক ও চান্দগাঁও আবাসিক জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদী। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন চট্টগ্রাম বক্সিরহাট শরিয়ত উল্লাহ জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ, চট্টগ্রাম আতর জান জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা শামসুল হুদা, কল্পলোক আবাসিক এলাকা জামে মসজিদ এর খতিব হযরত মাওলানা ইমরানুল হক সাইয়েদ। এসময় উপস্থিত মাহফিল উপ-কমিটির আহ্বায়ক হাফেজ মোঃ তাজুল ইসলাম, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন, পৃষ্ঠপোষক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মফিজুল ইসলাম রয়েল, আলহাজ্ব নাসির উদ্দিন চৌধুরী, আলহাজ্ব মোঃ আলমগীর, আলহাজ্ব ফরিদুল ইসলাম, আলহাজ্ব মোঃ গোলাম নবী, আলহাজ্ব মোঃ ফরিদ উদ্দিন, মোহাম্মদ মহিউদ্দীন, এস.এস.এস. বাহাদুর, ইশতেহাদ হোসেন রাজিব, মোঃ বাকের উল্লাহ, মোঃ হারুনুর রশিদ, মোঃ ইব্রাহিম পারভেজ, মোঃ মামুনুর রশিদ, মোঃ দিদারুল আলম, মোঃ নাছির উদ্দিন, মোঃ মামুনুর রশিদ, মোঃ জাবেদ ও মোঃ আবু ছালেক প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews