1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সাংবাদিকের উপর আকস্মিক হামলা,গুরুতর আহত - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

সাংবাদিকের উপর আকস্মিক হামলা,গুরুতর আহত

আলী ওবায়েদ ইমন
  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

দৈনিক শ্যামল সিলেট পত্রিকার স্টাফ রিপোর্টার ও সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আজমল আহমদ রুমন এর উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জহুরুল ইসলাম।

আজ এক প্রেস বার্তায় সভাপতি শেখ মোঃ লুৎফুর রহমান বলেন, আজমল আহমদ রুমন,কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গত ২৩ সেপ্টেম্বর সোমবার রাতে বরইকান্দির কাজিরখলা জামে মসজিদের সামনে একদল সন্ত্রাসীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়। এসময় দুর্বৃত্তরা আকস্মিক ভাবে তার উপর হামলা চালালে বাম হাত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত জখম হয়।

তিনি বলেন, সিলেটের মাটিতে কর্মরত একজন সাংবাদিকের উপর এরূপ কাপুরুষোচিত হামলা সাংবাদিক মহলের জন্য উদ্বেগজনক। আমরা বিশ্বাস করি যে, স্থানীয় প্রশাসন অতি সত্ত্বর সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এর উপর হওয়া বর্বোরোচিত এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে ব্যাপারে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বানও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট