বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, ছেলে ও শ্বশুরের মর্মান্তিক মৃত্যু ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: নেপথ্যে সৎ বাবা? ছেলের ফাঁসি চান ‘মা’! রূপসায় আবারও মামুন নামে এক যুবক গুলিবিদ্ধ. আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন কালীগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা গৌরনদীতে ব্র্যাকের ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা কক্সবাজারে কয়েক মিনিটে উড়ে গেল  লক্ষ লক্ষ  টাকার শুটকি, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ খোকসায় ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

পীরগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে শিক্ষকরা মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নিবার্হী অফিসার মাধ্যমে শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান করেন। বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবার এর আয়োজন করেন। বৈষম্যদূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সহ্রাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে উপজেলা মসজিদ সংলগ্ন আলোচনা সভার আয়োজন করেন। বক্তব্য দেন— উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মফিজুল হক, ভামদা আলিম মাদ্রাসা অধ্যক্ষ শাহ আলম সিদ্দিকী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি বি.পি.বি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাঃ আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোদাগাড়ি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাউসার আলী, লোহাগাড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক খালেকুজ্জমান, শিক্ষক রফিকুল ইসলাম প্রমুখ।

শেখ সমশের আলী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews