সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

মুরাদনগরে বন্যার পানিতে তলিয়ে গেল ৪ হাজার কৃষকের ফসলী জমি

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪



সাম্প্রতিক ঘটে যাওয়া বন্যা ও অতি বৃষ্টির কারণে মুরাদনগর উপজেলায় ৪ হাজার ২শ ৯৬ জন  কৃষকের ৩৩৬.৯ হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। যার ক্ষতির পরিমান ১৮ কোটি ৪১ লাখ ১০হাজার ৯শত ৮১ টাকা । বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদনগর উপজেলা কৃষি অফিস।  অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে কৃষকের আমন বীজতলা, রোপা আমন , খরিপ-২ শাকসবজি, রোপা আউশ, বোনা আমন ও আখসহ অন্যান্য ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে কথা হলে তারা বলেন, “ আমাদের ফসলি জমিগুলো পানিতে তলিয়ে আছে। দীর্ঘদিন পানি সরতে না পারায়  বীজতলা ও ধানের জমি, আখ পঁচে ফসল নষ্ট হয়ে গেছে। আমরা গরীব মানুষ । জমিগুলোই আমাদের বেঁচে থাকার অবলম্বন। কিন্তু এই কৃষি জমির উপরেই চলে ক্ষমতাসীনদের  জুলুম । গত ১৫বছরে এমন কোন খাল নেই যেইটা ক্ষমতাসীনরা দখল করেনি। কেউ খাল দখল করে রাস্তা করছে। কেউবা খালের উপর বাড়িঘর-দোকান নির্মাণ করছেন। এভাবেই সব খাল জাগায় জাগায় বাধঁ দেওয়া হয়েছে। খাল বাঁধ দেওয়ার কারণে পানি কোন দিক সরতে পারেনা। আবার শুষ্ক মৌসমে কৃষি জমিতে পানি দেওয়ার মতো কোন ব্যবস্থাও থাকেনা ”।
সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার জাহাপুর, ধামঘর,নবীপুর পূর্ব,  নবীপুর পশ্চিম, মুরাদনগর সদর , রামচন্দ্রপুর উত্তর, রামচন্দ্রপুর দক্ষিণ , আকবপুর, আন্দিকোট, ও শ্রীকাইলসহ ২২  ইউনিয়নের জমিগুলোতে পানি আটকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার অন্যতম কারণ খালগুলোকে খন্ড খন্ড বাঁধ দিয়ে পানি চলাচলের পথ আটকে রাখা হয়েছে। সাতমোড়া এলাকার কৃষক- রুমান মিয়া, পারভীন আক্তার, আবুল কালাম ও শিউলি আক্তার জানান, “  জমিতে পানি আটকে থেকে  লাউ, লাল শাক  পুই শাক, কলমি শাক, করলা, আখ,  আমন ধানের বীজতলা ও আউশধান পানিতে ডুবে নষ্ট হয়ে গেছে ” ।
মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু জানান, “ বৃষ্টির পানি আটকে ৪ হাজারেরও  বেশি কৃষকের ফসল ক্ষতিগ্রস্থ  হয়েছে। কৃষকদের ক্ষয়ক্ষতি নিরুপন করে বিষয়টি ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি সহায়তা পেলে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবে। অতিবৃষ্টি হলেই জমিতে পানি আটকে থাকে। এই সমস্যার সমাধান করা না গেলে আগামীতে কৃষকরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে পারে ”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews