রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

কালুরঘাট সেতু ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক ফোরামের জোরালো আহ্বানয়

  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪




চট্টগ্রাম নাগরিক ফোরামের এক বিশেষ সভায় বক্তারা কালুরঘাট সেতুর নির্মাণ দ্রুত বাস্তবায়ন এবং নগরীর জলাবদ্ধতা নিরসনের কাজ তরান্বিত করার জোরালো আহ্বান জানান। চট্টগ্রামবাসীর পক্ষে নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে সরকার কালুরঘাট সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে, যা দ্রুত বাস্তবায়নের দাবি ওঠে। এছাড়াও, নগরীর জলাবদ্ধতা নিরসনের প্রকল্পের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়। ১৯ সেপ্টেম্বর বিকাল ৪ টায় চেরাগি পাহাড়ের বঙ্গবন্ধু ভবনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন একে এম ওসমান গনি, এবং ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিন তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, “আমরা ১৯৮৮ সাল থেকে ধারাবাহিকভাবে চট্টগ্রামের উন্নয়নের দাবি নিয়ে আন্দোলন করছি। আজ পর্যন্ত যে সামান্য উন্নয়ন হয়েছে, তা আমাদের আন্দোলনেরই ফল। এখন সময় এসেছে কালুরঘাট সেতু বাস্তবায়ন ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুততর করার।”

সভায় চট্টগ্রাম নাগরিক ফোরামকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিটি থানা ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও, দেশের রাজনৈতিক দলগুলোর সংস্কার উদ্যোগের প্রতি সমর্থন জানানো হয় এবং ছাত্র-জনতা আন্দোলনের নিহত ও আহতদের পরিবারকে পুনর্বাসনের আহ্বান জানানো হয়। কালুরঘাট সেতু ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ দ্রুততর করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং ফোরামের সম্মেলনের মাধ্যমে সংগঠনকে সুসংগঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও বক্তব্য রাখেন কামরুল ইসলাম, মুনসুর আলম, স. ম. জিয়াউর রহমান, মোহাম্মদ নূর, মোহাম্মদ আকতার হোসেন, আশরাফুর রহমান, দিল আফরোজ, রীতা, তিতাস, মাহবুবুর রহমান,আব্দু গফুর মেম্বার, মোহাম্মদ দিদারুল আলম, আবুল ফজল, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আবু, মোহাম্মদ ইব্রাহিম হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews