মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

শেখ হাসিনা বেইমানি ও বিশ্বাস ঘাতকতা করেছে – মির্জা ফখরুল

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

আওয়ামীলীগ ও শেখ হাসিনা এদেশের মানুষের সাথে বেইমানি ও বিশ্বাস ঘাতকতা করেছে। বাংলাদেশ কে

নিজের ও পরিবারের পৈত্রিক সম্পত্তি মনে করেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য

নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, খুন গুম ও আয়না ঘরে বছরের পর বছর বন্দি করে

নির্মম নির্যাতন করে বাংলাদেশে নজির সৃষ্টি করেছে। বহু নিরিহ মানুষকে হত্যা

করে নদী ও সাগরে ভাসিয়ে দিয়েছে। হেফাজত ইসলামের জনসভায় হামলা ও নৃশংস

হত্যা কান্ড চালিয়েছে। পিলখানায় বিডিআর বিদ্রোহ নামে অসংখ্য সেনা

কর্মকর্তাদের হত্যা করা, দেশে ভয়াবহ দূর্নীতি, লুটপাট, নৈরাজ্য সৃষ্টি করা,

বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর দলীয় প্রশাসন দিয়ে গুলি বর্ষণ করে হত্যা, খুন ও গুম করা

সহ অসংখ্য অপরাধ জনক কাজ করেছে শেখ হাসিনা ও তার সরকার। বাংলাদেশের শিক্ষা

ব্যবস্থাকে ধ্বংস করা, প্রশাসন থেকে শুরু করে সব স্থরে দলীয় করণ করে জনগণের

মারাত্বক ক্ষতি করেছে আওয়ামীলীগ। বৃহস্পতিবার বিকেল ৩টায় পাবলিক ক্লাব মাঠে

পীরগঞ্জ থানা বিএনপি’র আয়োজিত মহা সমাবেশে বিএনপি’র মহাসচিব

মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি আরো বলেন, এদেশের ছাত্র

জনতাকে আমি সেলুট করি, তারা আন্তরিক ভাবে আন্দোলন করে এ ফ্যাসিবাদ

আওয়ামীলীগ সরকারের পতন ঘটিয়েছে। আমরাও তাদেরকে সহযোগিতা করেছি।

পীরগঞ্জ থানা বিএনপি’র নেতা কর্মীরা জনসমাবেশ কে সফল করার লক্ষ্যে ওয়ার্ড ও

ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার প্রচারণা করার কারণে জনসভায় জনতার ঢল নেমেছে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাবেক এমপি পীরগঞ্জ থানা বিএনপির সভাপতি

জাহিদুর রহমান জাহিদ, দিনাজপুর ৪ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান

মিয়া, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি ওবাইদুল্লাহ মাসুদ, সাংগঠনিক

সম্পাদক মজিদুল ইসলাম, জেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদাক ও ঠাকুরগাঁও

জেলা আইনজীবি সমিতির সফল সভাপতি এডভোকেট জয়নাল আবেদীন, পীরগঞ্জ

থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম

জিয়া, ঠাকুরগাঁও পৌর বিএনপি’র সভাপতি শরিফুল ইসলাম শরিফ, পীরগঞ্জ পৌর

বিএনপি’র সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, জেলা ছাত্রদল নেতা কামাল

আহম্মেদ, পীরগঞ্জ হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মাষ্টার,

থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুবদল সভাপতি

নজমুল হুদা মিঠু, পৌর যুবদল সাধারণ সম্পাদক আতিকুজ্জামান আতিক প্রমুখ।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews