রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

মানিকগঞ্জের পল্লীর কবি আতোয়ার রহমান (৬৩) আর নেই 

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
“নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই”
নিভৃতচারী মানুষ প্রকতির কবি আতোয়ার রহমান মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের কলাগারিয়া গ্রামের কৃতি সন্তান। পেশায় কাঠমিস্ত্রী হলেও নেশায় ছিলেন আপাদমস্তক লেখক, কবি,গীতিকার ও যাত্রা অভিনয় শিল্পী। সর্বজনের কাছে তিনি একজন কবি হিসেবেই অধিক পরিচিত ছিলেন।
সাংগঠনিকভাবে তিনি বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে প্রতিষ্ঠাকাল থেকে নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শ্নাসকাশ রোগের সাথে যুদ্ধ করে আজ সন্ধায় ইহলোকে ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘের জেলা শাখার সভাপতি অধ্যাপক শ্যামল কুমার সরকার, সহসভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। এছাড়াও আরও শোক জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার, খেলাঘর সভাপতি অধ্যাপক জগদীশ চন্দ্র মালো, হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়,আলোকিত মানিকগঞ্জ সাহিত্য সংঘের জেলা সভাপতি মো. হাবিল উদ্দিন,অন্তরঙ্গ সাহিত্য সংঘের কবি পংকজ কুমার পাল, সমাজকর্মী ইকবাল খান ও তাপস কর্মকার প্রমুখ। শুভাশিসরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews