মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !

আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমূখী সমবায় সমিতির নতুন কমিটি

  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সেবা সংস্থায় কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, অবসরপ্রাপ্ত সরকারি কর্মজীবি এবং বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবিদের নিয়ে গঠিত আবাসন প্রকল্প আনন্দ পুলিশ পরিবার কল্যাণ বহুমূখী সমবায় সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার সমিতির মতিঝিলস্থ কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় অ্যাডিশনাল আইজি (অব.) ড. হাসান উল হায়দারকে সভাপতি ও অ্যাডিশনাল ডিআইজি (হেড কোয়ার্টার্স) মিয়া মাসুদ করিমকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির দুই সহসভাপতি ডিআইজি (ডেভেলপমেন্ট-রেভিনিউ) ড. শোয়েব রিয়াজ আলম ও মেজর (অব.) আব্দুস সালাম সরকার এবং কোষাধ্যক্ষ পুলিশ সুপার (ডেভেলপমেন্ট) মো. ওবায়েদুল ইসলাম খান। নির্বাহী সদস্যরা হলেন অ্যাডিশনাল ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মো. মোজাম্মেল হক, যুগ্ম সচিব মো. আব্দুস সালাম, অ্যাডিশনাল ডিআইজি (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট এন্ড এনআরবি অ্যাফেয়ার্স) জেসমিন বেগম, অ্যাডিশনাল ডিআইজি (বাস্তবায়ন-উন্নয়ন) ড. মো. মঞ্জুরে আলম প্রামানিক, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ টেলিকম ড. চৌধুরী মো. যাবের সাদেক, মীর শহীদুল হক কচি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হেলাল উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডেভেলপমেন্ট-রেভিনিউ) পুলিশ হেড কোয়ার্টার্স মো. মাহবুবুর রহমান, অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, পুলিশ হেড কোয়ার্টার্স মসজিদের পেশ ইমাম মো. রফিকুল ইসলাম ও প্রধান সহকারি ডেভেলপমেন্ট-রেভিনিউ মো. আতিকুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews