1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
অবশেষে ফজলে করিম চৌধুরী গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা। 

অবশেষে ফজলে করিম চৌধুরী গ্রেফতার

মো. কামাল উদ্দিন
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

অবশেষে ফজলে করিম চৌধুরী গ্রেফতার—এক দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। বহু তাজা প্রাণের ঘাতক, রাউজানে ছাত্রদল নেতা নুরুল আলম হত্যার অন্যতম আসামি ফজলে করিম চৌধুরী অবশেষে আইনের জালে ধরা পড়েছে। যারা জানেন না, ফজলে করিম চৌধুরী কেবল একজন রাজনৈতিক নেতা নন; তার বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ এবং রক্তাক্ত। রাউজান অঞ্চলে তার নামটি ভয়ের প্রতীক হয়ে উঠেছিল।

 

আমি সেই সময়ই প্রথম কলম ধরেছিলাম তার বিরুদ্ধে, যখন অনেকেই তার ক্ষমতার ভয়ে মুখ খুলতে সাহস পেতেন না। তার ছায়ায় ঘটে যাওয়া অপরাধগুলোর মধ্যে নুরুল আলম হত্যা কেবল একটি অধ্যায় মাত্র। বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মমভাবে হত্যা, নির্যাতন, চাঁদাবাজি এবং জমি দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গেও তার নাম জড়িয়ে রয়েছে। কিন্তু তৎকালীন রাজনৈতিক প্রভাবের কারণে ফজলে করিম চৌধুরী বারবারই আইনের ফাঁক গলে পালিয়ে যেতে পেরেছেন।

 

কিন্তু জনগণের চাওয়া আর ন্যায়ের আকাঙ্ক্ষা অবশেষে বাস্তব রূপ পেল। আইন এখন তার প্রতি কঠোর অবস্থান নিয়েছে। নুরুল আলম হত্যার মামলাটি তার বিরুদ্ধে একটি অন্যতম উল্লেখযোগ্য অভিযোগ হলেও, ফজলে করিমের অপরাধের কাহিনি এখানেই শেষ নয়। তার অপরাধের আরও অনেক অজানা কথা আছে, যা আমি পর্যায়ক্রমে প্রকাশ করবো ইনশাআল্লাহ।

 

ফজলে করিম চৌধুরীর অপরাধের ইতিহাস থেকে আমরা শিখি যে, কোনো অপরাধ চিরকাল চাপা পড়ে থাকতে পারে না। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, একদিন ন্যায়বিচার হবেই। তার বিরুদ্ধে লেখা আমার প্রতিটি শব্দই ছিল সত্যের পথে একটি পদক্ষেপ, এবং আজ সেই সত্য প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

 

ফজলে করিমের দীর্ঘ অপরাধমালার অনেক অজানা দিক আছে, যা জনগণের সামনে নিয়ে আসার জন্য আমার কলম থামবে না। তার অপরাধের ইতিহাসকে উদঘাটন করার লক্ষ্যে আগামী দিনগুলোতে আরও তথ্য এবং প্রমাণ নিয়ে হাজির হবো, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট