রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি পুনর্গঠন ও ঐতিহ্য পুনরুদ্ধারের আহ্বান-

  • প্রকাশিত: রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪




বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের একমাত্র সংগঠন ‘বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি’কে পুনরায় সংগঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কমিটি ১৯৮৮ সালের ১৬ আগস্ট বীর মুক্তিযোদ্ধা চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন এবং ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে, অবহেলিত চট্টগ্রামের উন্নয়নের ১৫ দফা দাবির ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময়ে চট্টগ্রামের একদল উন্নয়নপ্রেমীকে সাথে নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু হয়। তবে প্রতিষ্ঠাকালে এর নাম ছিল ‘বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণ সংগ্রাম কমিটি’, যা পরে সংশোধন করে ‘গণ’ শব্দটি বাদ দিয়ে ‘বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি’ করা হয়।

সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জামাল উদ্দিন ও ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের ফসল আজ চট্টগ্রামের দৃশ্যমান উন্নয়ন। সেই সংগ্রাম কমিটির প্রতিষ্ঠার পর থেকে আমি, মো. কামাল উদ্দিন, দীর্ঘ তিরিশ বছর যাবত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনে সময় ও মেধা দিয়ে কাজ করেছি। তবে দুঃখজনক হলেও সত্য যে, এস এম জামাল উদ্দিনের মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের অভাবে সংগঠনটি একধরনের নিস্তেজ হয়ে পড়ে।

এই সংগ্রাম কমিটির দীর্ঘ বছরের আন্দোলনের একটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, যা বর্তমানে হারিয়ে যাওয়ার পথে। এস এম জামাল উদ্দিন ও ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ফসলগুলো ধরে রাখার জন্য সংগ্রাম কমিটির ত্যাগী কর্মিরা নতুনভাবে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে পুনরুজ্জীবিত করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে, সম্প্রতি দেখা গেছে যে, সংগ্রাম কমিটির পরীক্ষিত ও ত্যাগী নেতাদের আড়াল করে গোপনীয়ভাবে নামসর্বস্ব কাগজের কমিটি গঠন করা হচ্ছে, যা আমরা কখনোই মেনে নেব না।আগামী এক সপ্তাহের মধ্যে একটি মিনি সম্মেলনের মাধ্যমে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হবে। আমরা চট্টলবন্ধু এস এম জামাল উদ্দিন ও ব্যারিস্টার মনোয়ার হোসেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত সংগ্রাম কমিটির ইতিহাস ও ঐতিহ্য পুনরুদ্ধার করতে চাই। সম্মেলনের তারিখ ও সময় শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews