কুমিল্লার মুরাদনগরে বৈষম্য বিরোধী আন্দলোনে শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুরাদনগর আসনের সাবেক সাংসদ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এর নির্দেশে শনিবার দুপুরে হাজী শুক্কুর আলী পরিবার ও বাঙ্গরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়ীজনে বাঙ্গরা পূর্বপাড়া বাইতুন নূর হাফিজিয়া মাদ্রাসা মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় মুরাদনগর উপজেলা বিএনপির আহবায়ক মহিউদ্দিন অঞ্জন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ মুস্তাক আহমেদ।
বিএনপি নেতা গোলাম মোস্তফা ও শফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ আলম সরকার, কামাল উদ্দীন ভূইয়া, জহিরুল ইসলাম সিদ্ধিকী, যুবদলের আহবায়ক সোহেল সামাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লা, সদস্য আব্দুল আজিজ, বাঙ্গরা সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল বাছির, জাহাঙ্গীর আলম সওদাগর, জামাল সওদাগরসহ অন্যান্য নেতা কর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত