রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনা সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী

সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশিত: সোমবার, ১২ অগাস্ট, ২০২৪
oppo_0




নুর মোহাম্মদ ওয়ালি উর রহমান রতন, সৈয়দপুর ।।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে সৃষ্ট আশঙ্কা নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতনধর্মের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করা হয়েছে। ‘নতুন বাংলাদেশ গড়বো’ শিরোনামে নীলফামারীর সৈয়দপুর শহরের খোরাক হোটেলে গতকা রবিবার রাতে আয়োজন করা হয়।
এতে সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম এর নেতৃত্বে অংশ গ্রহণ করেন শহর আমীর শরফুদ্দীন খান, মিডিয়া বিভাগের নীলফামারী জেলা সহ সভাপতি শাহজাহান আলী মনন, সদস্য জাকির হোসেন, সাহাবাজ উদ্দীন সবুজ, পেশাজীবি পরিষদের সভাপতি ফারহান আলম, সাহিদ শামীম, সামাদ বিন আসলাম, আসিফ আহমেদ শুভ।
অপরদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, পৌর সভাপতি সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক টিকেন্দ চন্দ্র রায়, পূজা উদযাপন কমিটির নিজু কুমার আগারওয়ালা, অমিত কুমার আগারওয়ালা, হিন্দু কল্যাণ সমিতির সদস্য কার্তিক কর্মকার, রতন কুমার আগারওয়ালা, নিহাররঞ্জন দাস, মনোজ গোস্বামী প্রমুখ।
হিন্দু নেতৃবৃন্দ বলেন, সৈয়দপুরে কোথাও হিন্দু ধর্মাবলম্বীদের পরিবার বা মন্দিরে কোন প্রকার হামলার ঘটনা ঘটেনি। তবে উপজেলার চান্দিয়ার ব্রীজ সংলগ্ন মন্দিরে স্থানীয় সমস্যা সংক্রান্ত এবং সৈয়দপুর শহরে সাংবাদিক নিজু কুমার আগারওয়ালার বাসায় হামলা করেছিল কিছু দুর্বৃত্ত। এসব কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে না হলেও একারণে হিন্দুদের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে।
আমরাও চাই একটা সৌভ্রাত্বিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। এজন্য এই স্বাধীনতার সুফল পেতে আমরাও সহযোগী হতে চাই। ইতোপূর্বে সকল সরকারই সংখ্যালঘুদের নিয়ে স্বার্থবাদী রাজনীতি করেছে। এর ফলে আমাদের সংগঠনগুলো বিভক্ত হয়ে দলীয় লেজুড়বৃত্তি করেছে। যা কোনভাবেই ঠিক হয়নি। একারণে আমরা সরকার পরিবর্তন হলেই প্রতিপক্ষের রোষানলে পড়ি। এজন্য আমরাই দায়ী। তবে আগামীতে আমরা এর থেকে পরিত্রাণ চাই।
জামায়াতে উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম হিন্দু নেতৃবৃন্দকে নিশ্চিত করেন যে, আমাদের নেতাকর্মীদের পক্ষ থেকে কোন প্রকার সমস্যা করা হয়নি, হবেওনা। প্রতিটি ওয়ার্ডে আমাদের কমিটি কাজ করছে। হিন্দুপাড়াগুলো ও মন্দিরসমুহ পাহারা দিচ্ছে। যেন তৃতীয় কোন স্বার্থান্বেষী মহল অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে। বিশেষ করে পরাজিত শক্তি যেন কোন অরাজকতা সৃষ্টি করে স¤প্রীতি ও নিরাপত্তা নষ্ট করতে না পারে।
তিনি বলেন, আমাদের আমীর ডা. শফিকুর রহমান বলেছেন কোন ভিন্ন ধর্মাবলম্বী শুধু নয় বিগত ১৭ বছর ধরে যারা ক্ষমতার অপব্যবহার করে আমাদের উপর অবর্ণনীয় জুলুম নির্যাতন চালিয়ে আমাদের চরমভাবে নাস্তানাবুদ করেছে। সেই আওয়ামী লীগের কোন ব্যক্তির উপর কোন হামলা বরদাস্ত করা হবেনা। আমরা সকলকে ক্ষমা করে দিয়েছি। এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সমানাধিকার। তাই সকলকে নিয়ে উন্নত সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ বিনির্মানে শুধু এই প্রতিকুল পরিস্থিতিতে নয় বরং সবসময় আপনাদের পাশে আছি, থাকবো। আপনারা যদি আমাদের সাথে থাকেন তাহলে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের মাথায় করে রাখবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews