বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে সপ্তম শ্রেণির ছাত্র অপহরণের অভিযোগ, মেঘনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত! দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ !

কেশবপুরে শেখ হাসিনার কারাবন্দি দিবস পালন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
কেশবপুরে শেখ হাসিনার কারাবন্দি দিবস পালন

যশোরের কেশবপুরে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস পালন করা হয়েছে। যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য আজিজুল ইসলামের নির্দেশনায় উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে দিবসটি উপলক্ষে মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহর পদক্ষিণ করে পুনরায় ওই স্থানে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন রেজা লিখন, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব অধিকারী, সাংগঠনিক সম্পাদক শেখ মাহেদুল হাসান ছোটন, প্রচার সম্পাদক আমিনুর রহমান, যুবলীগ নেতা জাকির হোসেন মিন্টু, এনামুল কবির সবুজ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews