বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন  গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন  রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ৬ হাজার ইয়াবা, আটক ৩ গোবিন্দগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেফতার  ! প্রতিকূল আবহাওয়ায় অনুপস্থিত এইচএসসি পরীক্ষার্থীরা বিশেষ সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্যোগে সিরাজগঞ্জে ১,৬৭১টি সরঃ প্রাথঃ বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচি’র উদ্বোধন নগরের খেলার মাঠ ও ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী স্কুল পরিষ্কার রাখতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে উন্নয়নমূলক কাজের ২৫ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর এসডি থাকা ১০১ কর্মকর্তাকে দায়িত্ব বণ্টন !

মৌলভীবাজারে বন্যার্তদের মধ্যে শেরপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ত্রান বিতরন

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪

আব্দুস সামাদ আজাদ,:
মৌলভীবাজারে বন্যার্তদের মধ্যে ত্রান বিতরন করেছে শেরপুর ওয়েলফেযার ট্রাষ্ট ইউ কে।শনিবার অজাদ বখ্ত উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে সহ¯্রাধীক বন্যার্তদের মধ্যে ত্রান বিতরন অনুষ্টিত হয়। শেরপুর ওয়েলফেয়ার ট্রাষ্ট এর কার্যনির্বাহী সদস্য সাজিদ উদ্দিন কামরানের সভাপতিত্বে ,শাহ তফজ্জুল হক ও মামুন আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রবাসী কণ্যান ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জনাব আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এম পি,বিশেষ অতিথি সাবেক সংসদ সদস্য, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি জনাব নেছার আহমেদ, মিছবাউর রহমান চেয়ারম্যান মৌলভীবাজার জেলা পরিষদ,ফজলুর রহমান মেয়র মৌলভীবাজার পৌরসভা, সট্রাষ্টি সৈয়দ নজরুল বখ্ত প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বন্যায় মৌলভীবাজার সদর উপজেলার বেসকটি ইউনিয়ন প্লাবিত হওয়ায় মানুষের দুর্ভোগ সৃষ্ট হয়েছে। বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। এ দুর্যোগ কাটিয়ে উঠা সরকারের একার পক্ষে সম্ভব নয়। তিনি শেরপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের সকল ট্রাষ্টিদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে। সরকারের পাশাপাশি শেরপুর ওয়েলফেয়ার ট্রাষ্টের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার উপজেলা নির্বাহী কর্মকতা নাসরিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান খালেদুর রহমান, খলিলপুর ইউপি চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,অরবিন্দু পৌদ্দার বাচ্চু,আজাদ বখ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews