সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

শেরপুরে হরিজনদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪



জিএম বাবুল :

শেরপুরের হরিজন সম্প্রদায় ঢাকার হিরণজিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে হরিজন ও সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ, ভূমি দখল এর অবসান এবং নির্যাতন নিপীড়ন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন।

১৩ জুলাই শনিবার বিকেলে শহরের টাউন হল মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুব ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি শান্ত রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ প্রধান বক্তা ছিলেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উদিচি’র সভাপতি তপন সারোয়ার, নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ এর আহবায়ক আবুল কালাম আজাদ, যুব ঐক্য পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা হরিজন, সদর উপজেলার ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (টিডব্লিউএ) এর চেয়ারম্যান দুলাল মারাক, নালিতাবাড়ী উপজেলা যুব ঐক্য পরিষদ এর সভাপতি কালাচান পাল, হরিজন সম্প্রদায়ের যুব কমিটির সাংগঠনিক সম্পাদক অনু দ্বীপ সরকার প্রমুখ।

বক্তারা এ সময়, ঢাকার হিরনজিল্লা হরিজনপল্লী উচ্ছেদ সহ সারাদেশে সংখ্যালঘু নির্যাতন, জমি দখলসহ নানা নিপীড়ণ দ্রুত বন্ধের আহ্বান জানায়। তাদের এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে বক্তারা বলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews