রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুলাই, ২০২৪



রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র ও রাঙ্গুনিয়া উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরীর চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা সফল করতে এক প্রস্তুতি সভা আজ ১৩ জুলাই শনিবার বিকাল চারটায় রাঙ্গুনিয়া পৌরসভাধীন খলিলুর রহমান অডিটোরিয়ামে ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও খলিলুর রহমান চৌধুরী স্মৃতি সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলার চেয়ারম্যান আবুল কাসেম চিশতি। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, বঙ্গমাতা সাংস্কৃতিক জোট চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মো : আব্দুর রহিম চৌধুরী।
সংগঠনের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক মো : মাহবুবুল আলম, অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী,  আওয়ামী লীগ নেতা শেখ সেলিম, মোহাম্মদ হোসেন মধু, সাবরিনা আফরোজা, হানিফুল ইসলাম চৌধুরী, রোজী চৌধুরী।
সভায় বক্তারা বলেন, আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী ছিলেন একজন আওয়ামী লীগের পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক। তারা বলেন,  তিনি আজীবন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে জীবন ধারণ করেছেন, তার জীবনাদর্শ থেকে আজকের প্রজন্মের অনেক কিছুর শেখার আছে।
আগামী ২৩ জুলাই বিকাল চারটায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে
ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল ও আলহাজ্ব খলিলুর রহমান চৌধুরী স্মৃতি সংসদের আয়োজন এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত নারী আসনের সাংসদ দিলোয়ারা ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাসেম চিশতি,
আইআইইউসির বোর্ড অব ট্রাস্টি খালেদ মাহমুদ, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews