1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ভুয়া হাজিরা প্রদানের সময় কামাল নামের এক ব্যাক্তি আটক - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল।  সঠিক নিয়মে যাকাত প্রদানই কোরবানির শিক্ষা।  মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের করণীয়

ভুয়া হাজিরা প্রদানের সময় কামাল নামের এক ব্যাক্তি আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ জুলাই, ২০২৪

আদালত প্রতিবেদক:

মিথ্যা পরিচয়ে অন্যের পক্ষে ভুয়া হাজিরা প্রদানের সময় মোঃ কামাল হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবকর ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহ্সিন ইফতেখারের আদালতে এ ঘটনা ঘটে। জানা যায়, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি রূপনগর থানাধীন বর্ধিত পল্লবী নুরানী হাউজিং মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর এজাহারনামীয় আসামীগণের বিরুদ্ধে পরস্পর যোগসাজসে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড, অরাজকতা সৃষ্টি, নাশকতামূলক কাজ এবং সহায়তা করার অপরাধে রুপনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। যা বর্তমানে ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও ১৫ নং বিশেষ ট্রাইবুন্যালে বিচারাধীন রয়েছে। উক্ত মামলাটি এদিন সাক্ষীর জন্য দিন ধার্য্য ছিলো। সকাল অনুমান ১১:০০ ঘটিকায় আদালতে উক্ত মামলাটি শুনানীর সময় জনৈক ব্যক্তি নিজেকে উক্ত মামলার এজাহরানামীয় ও চার্জশিটনামীয় আসামী আমজাদ হোসেন মোল্লা (৫১), পিতাঃ হাজী সুজরত আলী মোল্লা, স্থায়ী সাংঃ ১/৩, কাঠাল তলা, গ্রামঃ দুয়ারীপাড়া, উপজেলা/থানাঃ রূপনগর, ঢাকা বলে পরিচয় দেন। উক্ত ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় এবং হাজিরার দরখাস্তে ইতিপূর্বে উক্ত আসামী প্রদত্ত দস্তখতের সাথে অদ্য প্রদত্ত দস্তখতের গড়মিল পরিলক্ষিত হওয়ায় উক্ত ব্যক্তির সঠিক পরিচয় নিশ্চিত করার নিমিত্তে আসামী আমজাদ হোসেন মোল্লার পক্ষে নিয়োজিত বিজ্ঞ কৌশুলী জনাব মোঃ সারোয়ার হোসাইনকে উক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র আদালতে দাখিলের নির্দেশ প্রদান করা হয় কিন্তু তিনি আদালতের কার্যঘন্টা মধ্যে উক্ত নির্দেশ প্রতিপালন করেননি। পরবর্তীতে আদালতে উপস্থিত পুলিশ কর্তৃক জিজ্ঞাসাবাদে উক্ত ব্যক্তি নিজের নাম মোঃ কামাল, পিতাঃ মৃত মহিদুল ফকির, মাতাঃ মৃত সুলেখা খাতুন, গ্রামঃ জাওয়ার, থানাঃ নড়াইল, জেলাঃ কিশোরগঞ্জ, বর্তমানের দুয়ারীপাড়া, (আমজাদ হোসেন মোল্লার বাড়ীর কেয়ারটেকার) থানাঃ রূপনগর, ডি.এম.পি. ঢাকা মর্মে জানান। উপর্যুক্ত ব্যক্তি মোঃ কামাল, আসামী আমজাদ হোসেন মোল্লা ও তার নিয়োজিত বিজ্ঞ আইনজীবী পরস্পর যোগসাজশে জনৈক ব্যক্তি মোঃ কামাল অত্র মামলার এজাহারনামীয় আসামী আমজাদ হোসেন মোল্লা নন জানা সত্ত্বেও মামলার বিচার কার্যক্রম ক্ষতিগ্রস্থ করার উদ্দেশ্যে অসাধুভাবে উক্ত ব্যক্তিকে মিথ্যা পরিচয় দান করে আদালতের সাথে প্রতারণা করেছে। এ অভিযোগে ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ও ১৫ নং বিশেষ ট্রাইবুন্যাল ঢাকা এর বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী কোতয়ালী থানায় মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট