1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাঁশখালীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো খোরশেদ আলম কে গণ সংবর্ধনা - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
গত ১০ দিনে তারাগঞ্জে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু! গোসাইরহাটের নাগেরপাড়া দুস্থদের মাঝে আর্থিক সহায়তা!  মারধরে যুবকের মৃত্যুর গুজবে পুলিশকে ধাওয়া!  জয়পুরহাটের সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি-সম্পাদক বহিষ্কার! চৌদ্দগ্রামে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের সংশোধনের জন্য ছয় মাস সময় দিলো, ডা: তাহের এমপি শরীয়তপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নুরুজ্জামান বেপারীর উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  বিশ্ব দুগ্ধ দিবস ২০২৬: পুষ্টি, জনস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য দুধের গুরুত্ব।  উজিরপুরে মসজিদের হিসাব চাওয়ায় হামলার!  কুমিল্লায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত।  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে মেঘনায় বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল। 

বাঁশখালীতে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো খোরশেদ আলম কে গণ সংবর্ধনা

স ম জিয়াউর রহমান
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে ঃ

বাঁশখালী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো খোরশেদ আলম কে গতকাল ২৮ জুন শুক্রবার বিকেলে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুকুরিয়া নাগরিক কমিটির সভাপতি রাহবার আলম আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ব্যবস্হাপনা পরিচালক এ কে এম মোকাম্মেল হক চৌধুরী আলাল। সংবর্ধিত অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো খোরশেদ আলম।
নাগরিক কমিটির সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান মো আকতার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালখালী পৌর মেয়র জহুরুল আলম জহুর, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ চৌধুরী, সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাউদ্দীন কামাল।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঁশখালী উপজেলা একটি মডেল ও সমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলতে মো খোরশেদ আলম অগ্রণি ভূমিকা পালন করবে। সরকারের উন্নয়ন ও অগ্রগতির সমন্বয়ে বাঁশখালী উপজেলা স্মার্ট উপজেলায় পরিণত হবে।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো খোরশেদ আলম কে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট