শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

পীরগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪




শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, প্রতিনিধি \ বৃহস্পতিবার পীরগঞ্জ পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের ৩৬ তম বাজেট ঘোষণা করা হয়েছে। পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক নতুন কর আরোপ ছাড়াই ৫৬ কোটি ৯২ লক্ষ ১২ হাজার ২শ ১৪ টাকার বাজেট ঘোষণা করেন। প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে এ বাজেট পৌরবাসীর মঙ্গল বয়ে আনবে বলে অনেকেই মত পোষণ করেন। প্রস্তাবিত বাজেট ঘোষনার সময় পৌর কাউন্সিলর, পৌর কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত বাজেটের উপর পর্যালোচনা ও উন্মুক্ত আলোচনায় অংশ নেয় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, বীর মুক্তিযোদ্ধা কমরেড নুরুজ্জামান, আওয়ামীলীগ নেতা শাহজাহান, আফতাব উদ্দিন, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক এনকে রানা, পৌর নির্বাহী কর্মকর্তা নুরুজ্জামান, পৌর কার্যালয় হিসাব রক্ষন কর্মকর্তা রফিকুল ইসলাম, নুর মোহাম্মদ চৌধুরী, তোজাম্মেল হক, সাংবাদিক মোশাররফ হোসেন, দীপেন্দ্রনাথ রায় প্রমুখ। বাজেট ঘোষণা হওয়ার পর আলোচকরা পর্যালোচনা করেন এবং বাজেটের সুফল দিক বেশি থাকায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হককে ধন্যবাদ জানিয়েছেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews