বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চাটখিল পৌর শহরে যানজট সৃষ্টিকারীভ্যান গাড়িতে করে পণ্য বিক্রি করতে দেওয়া হবে এসডিজি ৩.৪ অর্জনে এফওপিএল বাস্তবায়নে গণমাধ্যমের সক্রিয় অংশগ্রহণের আহ্বান ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে কক্সবাজারে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ ! তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার ! আনন্দ টিভির নির্বাহী ব্যবস্থাপকের জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় সাধু সংঘের সাধুর ধামে বৃক্ষরোপণ ! শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ ! জ্বালানির দাম কমলেও কমেনি সিএনজি ভাড়া ! পাহাড়ধস- বন্যায় ৩১ প্রাণহানি,মৎস্যে ৪৬ কোটি টাকার ক্ষতি ! জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের প্রচারণা শুরু করলো ভারত ! কক্সবাজারে পানিবন্দি মানুষের  দূয়ারে  পুলিশ সুপার,দিলেন খাদ্য  সহায়তা !

কেশবপুরের রাফি পেল দেশ সেরা পদক 

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪

অলিয়ার রহমান,কেশবপুর (যশোর) প্রতিনিধিঃ

যশোরের কেশবপুরের মুত্তাকী রায়হান রাফি প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ দেশ সেরা পদক পেল। সে কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। জানা গেছে, প্রাথমিক শিক্ষা পদক ২০২৩-এ বিষয়ভিত্তিক কুইজ গণিতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে উপজেলার মজিদপুর গ্রামের কৃতি সন্তান মুত্তাকী রায়হান রাফি। গত বৃহস্পতিবার (২৭জুন) সকাল ৯ টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে রাফিসহ অন্যান্য বিজয়ীদের মাঝে পদক, সার্টিফিকেট ও উপহার হিসেবে নগত অর্থ তুলে দেন। সে যশোর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন ও বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা পারভীনের একমাত্র ছেলে। দেশ সেরা রাফির পিতা-মাতা তার সুন্দর ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews