সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় চার ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তা মাত্র দুজন সুনামগঞ্জে আইডিয়াল একাডেমির উদ্যোগে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন খোকসায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নিয়মিত অফিস করেন না প্রধান শিক্ষক ক্যহ্লামং মারমা:  অসন্তুষ্ট এলাকাবাসী মাকে হত্যার হুমকি তিন ছেলের বিরুদ্ধে থানায় মায়ের লিখিত অভিযোগ  ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী বিএনপির নির্বাচনী প্রচারণায় হামলায় ইউপি প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের ঘোড়াঘাটে গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার ২, আসামি ৩৪ ঘোড়াঘাটে প্রবাসী রুবেল’র মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

পটুয়াখালীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন 

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪



রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী:
পটুয়াখালীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন করেছে কলাপাড়া নাগরিক উদ্যোগ কমিটি। শনিবার(২৯ জুন)  বেলা ১১টায়  কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া নাগরিক উদ্যোগের আহবায়ক কমরেড নাসির তালুকদার, আওয়ামীলীগ নেতা ফজলুর রহমান সিকদার ও ধানখালী ডিগ্রি কলেজের প্রভাষক জিসান আলমগীর সহ
বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী কলাপাড়া শাখার সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, পায়রা ও পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্রের জন্য কলাপাড়ার মানুষ বাড়িঘর, মসজিদ, মন্দির ও  গোরস্থান সহ সবকিছু দিয়ে তারা বাস্তহারা হয়েছে। তাই এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরাসরি কলাপাড়াবাসিকে দিয়ে অন্যত্র বিতরণ করতে হবে। এছাড়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না করলে লাগাতার আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews