বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ :
​সমাজে বিষফোঁড়া ‘কিশোর গ্যাং : স্পট, অপরাধের ধরন, আইনি পদক্ষেপ ও উত্তরণের উপায়! গাজীপুরে বন ও পরিবেশ সুরক্ষায় বন বিভাগ’প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন দ্বীনি চর্চা ও আলেমদের কল্যাণে অভূতপূর্ব অগ্রগতি-মুফতী বিএম শরিফুল্লাহ বাল্যবিয়েতে ৩২ সহপাঠী! প্রশাসনের হস্তক্ষেপে পণ্ড! সিলেটে এ বছর ৬৩৬ স্থানে দুর্গাপূজা হচ্ছে গাছায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের প্রস্তুতি, রামদাসহ যুবক আটক চাটখিলে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশা চালকের মৃত্যু বর্ধিত পরিসরে দুর্গাপূজাকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুলার  আমদানিনির্ভরতা কমাতে কৃষি ও শিল্পের সমন্বিত কৌশল প্রয়োজন মাঠের অভাব ও প্রযুক্তির প্রভাব: দিনে দিনে আড়ালে চলে যাচ্ছে ঐতিহ্যবাহী হাডুডু

গজারিয়ায় পুলিশ সুপার পদে পদোন্নতিতে  আশ্রাফুজ্জামানকে সংর্বধনা

  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪



মোঃ রুহুল আমিন (গজারিয়া উপজেলা প্রতিনিধি)  ঃ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা গুয়াগাছিয়া ইউনিয়নের গুয়াগাছিয়া গ্রামের সম্রান্ত মুসলিম পরিবারের সন্তান ও বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয়ের ৯৯ ব্যাচ  প্রাক্তন শিক্ষার্থী  মো. আশ্রাফুজ্জামান পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্তিতে সংবর্ধনা ও একই বিদ্যালয়ে থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে সন্মামনা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে ।শুক্রবার (২৮ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউসিয়া এলাকায় উজান ভাটি রেস্টুরেন্ট মিলনায়তনে বন্ধন অ্যাসোসিয়েশন ৯৯ ব্যাচ এর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ৯৯ ব্যাচের শিক্ষার্থী মো. আশ্রাফুজ্জামান পুলিশ বিভাগে চাকরিরত থেকে ক্রমান্বয়ে একের পর এক পদোন্নতিতে বর্তমানে পুলিশ বিভাগ এসবি শাখায় পুলিশ সুপার পদে পদোন্নতি অর্জন করেন ।

বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে সন্মামনা প্রদান করা হয়, সাবেক প্রধান শিক্ষক, মো. মফিজুল ইসলাম সরকার, সাবেক সহকারী প্রধান শিক্ষক, মো. মহসিন কবির মিয়াজী, সাবেক সহকারি শিক্ষক আব্দুল মতিন, সাবেক সহকারি শিক্ষক আব্দুল আহাদ মিয়া প্রমুখ।বন্ধন এসোসিয়েশন এর সভাপতি মোঃ আশ্রাফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মোঃ আল আমিন, মোঃ রুহুল আমিন ,,মোঃ শামসুল আলম কমল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: মনির হোসাইন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews