1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
মনিরামপুরে টপটেনের নামে এক্সপোর্ট ফ্যাশানের প্রতারনা  - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা

মনিরামপুরে টপটেনের নামে এক্সপোর্ট ফ্যাশানের প্রতারনা 

অলিয়ার রহমান
  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
মনিরামপুর পৌর শহরে দেশের জনপ্রিয় ব্রান্ড টপটেনের নামে নিম্মমানের পোশাক সামগ্রি বিক্রি করা হচ্ছে। অভিযোগ রয়েছে টপটেনের বাহারী প্যাকেটের ভেতর নিম্মমানের পোশাক ভরে উচ্চমূল্যে বিক্রি করে ক্রেতাদের ঠকানো হচ্ছে। ফলে ভূক্তভোগীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। এ ব্যাপারে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেও কোন প্রতিকার পাওয়া যায়নি।
রোববার বিকেল ছয়টার দিকে পৌরশহরের হামিদা শপিং কমপ্লেক্সের(কৃষি ব্যাংকের নিচে) এক্সপোর্ট ফ্যাশানে গিয়ে প্রতারনার  এ অভিযোগ হাতে নাতে প্রামানিত হয়। নেহালপুর এলাকার নূর ইসলাম নামে এক ক্রেতা এক্সপোর্ট ফ্যাশান থেকে দুই হাজার নয়’শ টাকা মূল্যে টপটেন ব্রান্ডের দুইটি পাঞ্জাবী ক্রয় করেন। কিন্তু অভিযোগ রয়েছে টপটেন ব্রান্ডের প্যাকেটে অতি নি¤œমানের পাঞ্জাবী ভরে তার কাছে বিক্রি করা হয়েছে। নূর ইসলামের অভিযোগ এ ব্যাপারে প্রতিবাদ করলে দোকানের মালিক পলাশ কবির সাইদ তার সাথে অসৌজন্যমূলক আচরনসহ লাঞ্চিত করেন। এ সময় উপস্থিত এক সাংবাদিক এ ব্যাপারে প্রতিবাদ করলে তার সাথেও পলাশ কবির  অসৌজন্যমূলক আচরন করেন। সাংবাদিক শাহাজান শাকিল জানান, টপটেন ব্রান্ডের প্যাকেটে নি¤œমানের পোশাক ভরে উচ্চমূল্যে বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতিনিয়ত প্রতারনার অভিযোগ দীর্ঘদিনের। চিনাটোলা এলাকার অপর ক্রেতা রফিকুল ইসলাম অভিযোগ করেন, তার সাথেও অনুরূপভাবে প্রতারনা করা হয়েছে। কুয়াদা এলাকার আবুল হোসেন জানান, তার ছেলের জন্য দেড় হাজার টাকা মূল্যের টপটেন ব্রান্ডের একটি পাঞ্জাবী কিনেছেন। কিন্তু তার মানও অতি নি¤œমানের । আর এ অভিযোগ শুধু নুর ইসলাম, শাহাজান শাকিল অথবা আবুল হোসেনের নয়। এ প্রতারনার অভিযোগ অধিকাংশ ক্রেতাদের। তবে দোকান মালিক পলাশ কবির সাইদ জানান, তারা মার্কেট থেকে  টপটেনের প্যাকেটজাত পোশাক কিনে বিক্রি করেন। এ ব্যাপারে ব্যবস্থা নিতে যশোর ভোক্তা অধিকার অধিদপ্তরে একাধীকবার ফোন করা হলেও কেউ রিসিভ করেননি। ফলে বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনকে বিষয়টি অবহিত করা হলে তিনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট