বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ৪৬৭ জন ! শিশুদের মানবিক গুণাবলি জাগ্রত করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের,প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে ! ঘোড়াঘাটে জুলাই শহীদ দিবস পালিত ! কক্সবাজার আদালতের উদ্যোগে একদিনে ৯২ কেটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ! রাজধানীর উত্তরায় বাসচাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন ! সুবচনী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আবুল মনসুর আবদুল্লা (পান্থ তালুকদার) ফাতেমা ফাইরুজের ট্যালেন্টপুলে বৃত্তি লাভ ! কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর শোকবার্তা হস্তান্তর শেষে দেশে ফিরেছেন স্পিকার ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা

কেশবপুরে ৮৮০ জন কৃষক পেলেন ধানের বীজ ও সার

  • প্রকাশিত: সোমবার, ২৪ জুন, ২০২৪
অলিয়ার রহমান, বিভাগীয় প্রধান (খুলনা)||
যশোরের কেশবপুরে প্রণোদনা কর্মসূচী ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ-২ ২০২৪-২০২৫ মৌসুমে রোপা আমন (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে ৮৮০ জন কৃষকের মাঝে ওই ধানের বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন বক্তব্য রাখেন এবং কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইকবাল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস।
অনুষ্ঠানে উপজেলার ৮৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
ধানের বীজ ও সার পেয়ে উপজেলার আলতাপোল ও মধ্যকুল গ্রামের কৃষক গণেশ চন্দ্র দে, শিউলি রায়, রেজাউল শেখ, আবু সিদ্দিক, নূর ইসলাম, সুকুমার অধিকারী, গোলাম হোসেন, আনন্দ অধিকারী, নূরন্নবী, সলেমান সরকারের প্রতি খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রিমা আক্তার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা দ্বীপ জয় বিশ্বাস, মিলন দাস, শাহাদাৎ হোসেন, শুভঙ্কর মোড়ল, বিকাশ কুমার মন্ডল, আবুল কাশেম শেখ, আব্দুর রশীদ, হাবিবুর রহমান, শিমুল রায়সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews